অনুষ্ঠানিক ভাবে ৪৯ তম বইমেলায় প্রকাশিত হলো মাননীয় লেখক প্রদীপ মিশ্র বই কুরুক্ষেত্রের অষ্টাদশ।

অনুষ্ঠানিক ভাবে ৪৯ তম বইমেলায় প্রকাশিত হলো মাননীয় লেখক প্রদীপ মিশ্র বই কুরুক্ষেত্রের অষ্টাদশ।

প্রতি বছর এর মতো এবছর ও অনুষ্ঠানিক ভাবে বই মেলা সূচনা হয়েছে । আর সেই অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে এগিয়ে বই মেলায় প্রকাশ পেলো
নিখিলভারতবঙ্গসাহিত্যসম্মেলন১৭০ স্টলে “কুরুক্ষেত্রের অষ্টাদশ” বইটি । গ্রন্হস্বত্ব: প্রদীপ মিশ্র ।বর্ণ প্রতিস্থাপন : দীপালী মোদক প্রচ্ছদ ও অলংকরণ: অভিষিক্তা দে।প্রকাশনী : কোজাগরী এই দিন বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক ও বং সিনেমাটিক এর কর্ণধার মাননীয় বিশ্বরূপ সিনহা মহাশয়। সকল গুণীজন সাহিত্যিক মানুষ দের উপস্থিতি ও মিলিত প্রয়াসে এই দিন মোড়ক উন্মোচনের পরে পাঠক দের হাতে তুলে দেওয়া হয়। মাননীয় পরিচালক বিশ্বরূপ সিনহা বলেন । সাহিত্যের সাথে চলচ্চিত্রের একক সম্পক্ষ । সাহিত্য ভাবনা না থাকলে হয়তো তা চলচ্চিত্রের রূপ পেতো না ।তিনি এটাও বলেন আজ মোবাইল এর যুগে বই পড়ার ইচ্ছা এখন অনেক কমে যাচ্ছে ।পাঠক মহল থেকে সাহিত্য জগৎ এর সকল মানুষ এর কাছে এই বার্তা দেন বই এর ধারা ও প্রকাশ কে আমাদের বাড়াতে হবে ।পাঠক মহল কে আরো বই মুখী করতে হবে । ৪৯ তম বই মেলায় মাননীয় প্রদীপ মিশ্র দুটি বই ” রম্যাণী ৫১ সতী পীঠ ” ও “ভৌতিক সিরিজ” । অনুষ্ঠিক মোড়ক উন্মোচন হয়েছে মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন কলকাতার সাহিত্য মহলের অনেক গুণীজন মহাশয় । লালন গবেষক প্রবীণ সাংবাদিক কবি সাহিত্যিক প্রাবন্ধিক বরুণচক্রবর্তী, ড. মানব মুখোপাধ্যায় ও কবি অজয় ভট্টাচার্য ।
নিখিলভারতবঙ্গসাহিত্যসম্মেলন_১৭০ স্টলে আরো একটি বই এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পাঠক মহল এর কাছে বই অনুরাগী বার্তা তুলে দিলেন সাহিত্যিক প্রদীপ মিশ্র মহাশয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন সাহিত্য জগৎ এর মানুষ জন লেখক লেখিকা ।
তার এই বই এর লেখা সমাজের কাছে এক নতুন ভাবে বই ভালোবাসা মানুষ এর কাছে অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবে ।

Post Comment

You May Have Missed