আগুনে ভস্মিভূত বাড়ি। সারেঙ্গার চিলতোড় গ্রামে।
আগুনে ভস্মিভূত বাড়ি। সারেঙ্গার চিলতোড় গ্রামে।
সাধন মন্ডল বাঁকুড়া:—চিলতোড় গ্রামের সুব্রত মিশ্র ,উত্তম মিশ্র ও সুনীল মিশ্রের বাড়িতে গতকাল রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ আগুন লেগে যায়। স্থানীয়দের ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। খবর পেয়ে তাড়াতাড়ি সারেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর কাজে সহায়তা করেন। গ্রামবাসীদের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে দমকলে খবর দেওয়ার আধঘণ্টার মধ্যেই খাতড়া দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ সম্পর্কে সুব্রত মিশ্র বলেন সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এটা আমাদের পুরানো বাড়ি ছিল এখানে রান্না বান্নার কাজ চলত মাটির দোতালা বাড়ি থাকায় বেশ কিছু কাঠ ছিল এবং আর এক ভাইয়ের বাড়িতে কিছু ধান ছিল সব নষ্ট হয়ে গেছে আগুন লাগার ফলে নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্রের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। আমাদের পাশের বাড়ির লোকজন আগুন জ্বলতে দেখে চিৎকার করে ওঠে, গ্রামের মানুষজন সকলেই যে যার মত করে হাতে-বালতি কলসি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।



Post Comment