আন্তর্জাতিক নারী দিবস পালন ”জাগো নারী জাগো বহ্নীশিখা” – র উদ্যোগে, রামপুরহাটে

আন্তর্জাতিক নারী দিবস পালন ”জাগো নারী জাগো বহ্নীশিখা” – র উদ্যোগে, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলার নানান প্রান্তে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি পদযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে পালিত হয়। সেরূপ ‘জাগো নারী জাগো বহ্নীশিখা’ এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় রামপুরহাট হসপিটাল ক্যানেল মোড় সংলগ্ন ‘রামপুরহাট বিদ্যাসাগর টেক্সট বুক লাইব্রেরী অ্যান্ড ফ্রি কোচিং সেন্টার’চত্বরে। ভারতবর্ষের নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সীমা চ্যাটার্জী। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র নার্স মাননীয়া ঝর্ণা দাস। অনুষ্ঠানে বিদ্যাসাগর টেক্সবুক লাইব্রেরী এন্ড ফ্রি কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী সহ সাধারণ মহিলাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।গান, আবৃত্তি, নাচ সর্বোপরি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় অংশ নেন শিক্ষক জ্যোতির্ময় রায়, শিক্ষিকা সাদিয়া ইয়াসমিন, খালিদা আক্তার, ফরিদা ইয়াসমিন, তাপস কুমার দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post Comment

You May Have Missed