কংসাবতী জলাধারেএক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল।

কংসাবতী জলাধারেএক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল।


সাধন মন্ডল বাঁকুড়া: কংসাবতী জলাধারের জলে ডুবে যাওয়া এক মৃত ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি মুকুটমণিপুরে এসে জলাধারে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। তিনি দুর্গাপুর এ-জোনের আরবিন্দ নগর এলাকার বাসিন্দা। রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পুলিশ জানায়, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে মুকুটমনিপুর এলাকায় আসেন। খবর পেয়ে রবিবার বিকেল থেকেই মুকুটমনিপুর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একই সঙ্গে খোঁজে নামে খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরাও।

সোমবার সকালে কংসাবতী জলাধারের লক গেটের সামনে জল থেকে বিশ্বজিৎ ঘোষের দেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জলাধারের পাশে তার সাইকেলও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়।

একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।

Post Comment

You May Have Missed