কাঁটাগড়িয়া মোড়ে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)লোহাপুর এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ মিছিল ও পথসভা

কাঁটাগড়িয়া মোড়ে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)লোহাপুর এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ মিছিল ও পথসভা

নলহাটি, তথাগত চক্রবর্তী,বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড়ে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)লোহাপুর এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল ১.বাংলায় ওয়াকফ সংশোধনী আইন লাগুক করা চলবে না।২. SIR এর নাম সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে ,তা অবিলম্বে বন্ধ করতে হবে।৩. কৃষি ফসলের ন্যায্য দাম দাও ও কৃষকদের বাঁচতে দাও এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় পানাগড় মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর। ক্ষণিকের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে নলহাটি থানার পুলিশ পৌঁছালে অবরোধ মুক্ত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব কমরেড সঞ্জীব মল্লিক ও কমরেড সঞ্জীব বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড খায়রুল হাসান সহ আরো অন্যান্য নেতৃত্বরা ও বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু কর্মী সমর্থকরা।

Post Comment

You May Have Missed