খাদি মেলা চলছে উত্তর কলকাতায়

দ্বিতীয় বার্ষিক উত্তর কোলকাতা খাদি মেলার সূচনা হল ৮ জানুয়ারি। বাগবাজার গৌরীমাতা উদ্যানে ১২ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী ডাঃ শশী পাঁজা। অন্যান্যদের মধ্যে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র তথা রাজ্যের বিধায়ক অতীন ঘোষ, মেয়র – ইন কাউন্সিল দেবাশীষ কুমার, রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান তথা নাকাশিপাড়া’র বিধায়ক কল্লোল খাঁ সহ খাদি পর্ষদের বহু আধিকারিক এবং বিধায়কগণ উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও আনুকূল্যে সারা বছর ব্যাপী এই পর্ষদ খাদি ও গ্রামীণ শিল্প জগতের বিভিন্ন স্তরের মানুষজনকে নিয়ে বাংলাব্যাপী নানান কর্মসৃজন প্রকল্প বাস্তবায়িত হয়ে আসছে বলে জানান পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার।
পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার বলেন, বাংলার আবেগের সঙ্গে জড়িত খাদি উৎপাদন ও তার ব্যাবহারিক মূল্যের আভিজাত্যকে এখনও উচ্চ স্থানে রাখা হয়। ভারতের বিভিন্ন ফ্যাশন ডিজাইনার খাদি বস্ত্রকে ফ্যাশন শো-য়ে পরিচিত করার প্রয়াস জারি রেখেছেন। একদিকে বস্ত্রের চাহিদা উপরন্তু টেকসই রাখতে উন্নত প্রযুক্তির ব্যবহারে খাদি এখন বিশ্বজনীন। বিভিন্ন ডিজাইনার এবং দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় পশ্চিমবঙ্গের খাদি গ্রামীণ শিল্পের সাথে সহাবস্থান করছে।

মেলার মুখ্য ব্যাবস্থাপক তথা ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাঁজা জানান, বাগবাজার বলরাম মন্দিরের সন্নিকটে গৌরীমাতা উদ্যানে মেলা চলবে আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত। খাদি ও গ্রামীণ শিল্প জগতের নানা কারিগরের হাতে নির্মিত বিভিন্ন বস্ত্র ও শৌখিন দ্রব্যাদির কেনাকাটা ও পরিচিতির সাথে সাথে সম্ভাবনাময় শিল্পের কাজে উৎসাহ উদ্দীপনা যোগাতে সকলের উপস্থিতিকে স্বাগত জানানো হয়েছে। মেলাকে কেন্দ্র করে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও রকমারি খাওয়ার স্টলের ব্যবস্থা দেখে খূশি হয়েছেন দর্শনার্থীরা। ছবি সুবল সাহা

Post Comment

You May Have Missed