জয়দেব দত্তের ৮৭ তম রক্তদান আন্তর্জাতিক নারী দিবসের দিনে।
জয়দেব দত্তের ৮৭ তম রক্তদান আন্তর্জাতিক নারী দিবসের দিনে।
নিজস্ব সংবাদদাতা:- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নদিয়া জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে শান্তিপুর বড় গোস্বামী মন্দির প্রাঙ্গণে ভ্রাম্যমান শীততাপ নিয়ন্ত্রিত বাসে রক্তদান শিবিরের আয়োজন করেছিল। মহতী এই রক্তদান শিবিরে জয়দেব দত্ত তার জীবনের ৮৭ তম রক্তদান করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডঃ ব্রজ কিশোর গোস্বামী, স্বাস্থ্যভবনের জয়েন্ট ডিরেক্টর (ব্লাড সেফটি) শ্রী বিজয় প্রসাদ মুখোপাধ্যায়,সহকারি-জয়েন্ট ডিরেক্টর শ্রী স্মরজিত রায়,শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ তারক বর্মন,রানাঘাট মহকুমা হাসপাতালের মেডিক্যাল অফিসার ইন-চার্জ ডাঃ সুমন দাস,সেঞ্চুরিয়ান রক্তদাতা আশীষ কর্মকার, রীতা মিস্ত্রি ও রক্তবন্ধু জয়দেব দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্ত সংগ্রহ করে রানাঘাট মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা অনামিকা বোস ও অভিপ্সা বোস জানালেন রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত রক্তবন্ধু জয়দেব দত্ত ৮৭ তম রক্তদান করে সেঞ্চুরির পথে আরও একধাপ এগিয়ে গেলেন সেই সাথে আমাদের আহ্বানে স্বাস্থ্যভবনের আধিকারিক,বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ অধিকারিক ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন তা অত্যন্ত গর্বের। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৮৭ তম রক্তদাতা জয়দেব দত্তের নিয়মিত অংশগ্রহণ অত্যন্ত গর্বের ও প্রশংসার বলে জানান।



Post Comment