নলহাটি দুই ব্লকে বুথ লেবেল আধিকারিক (BLO)দের কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ
নলহাটি দুই ব্লকে বুথ লেবেল আধিকারিক (BLO)দের কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ
নলহাটি, তথাগত চক্রবর্তী,বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকে বিডিও সাহেবা কে কাজের অব্যাহতি চেয়ে ডেপুটেশন দিলেন SIR এর কাজে নিযুক্ত বুথ লেবেল আধিকারিক (BLO)রা।SIR এর কাজ শেষ পর্যায়ে যত এগিয়ে আসছেন ততই নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশ মানতে হিমশিম খাচ্ছে এই কাজে যুক্ত BLOরা। দীর্ঘক্ষণ কাজ থেকে বিরত থাকেন BLOরা।
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান BLOরা।তারা জানান SIR এর কাজের নামে আমাদের ও সাধারণ মানুষদের হয়রানি হতে হচ্ছে। বিভিন্ন রকমের নথির কাগজ পত্র বাতিল করছে, আমাদের উপর শারিরীক ও মানসিক প্রচন্ড অত্যাচারিত হতে হচ্ছে।আমরা এই কাজ আর করবো না। সাধারণ মানুষের সাথে প্রতারনা করতে পারবোনা।একের পর এক সিধান্ত এ মানা যায় না।একই ব্যক্তির বাড়িতে বার বার নথিপত্র দিতে ও আনতে যাওয়া সম্ভব নয়।তারপরে ঐসব ব্যাক্তিরা বিভিন্ন রকম প্রশ্ন করছেন, কতবার জমা দেব , তোমরাই ভুল করছো এছাড়াও আরো অনেক কথা শুনতে হচ্ছে। বিক্ষোভ দেখানোর পর তারা বিডিও সাহেবার কাছে তারা তাদের বিভিন্ন দাবি-দাবা লিখিত আকারের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান SDO,SDPO, নলহাটি থানার ওসি। তাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকে করেন আধিকারিকরা। বৈঠক শেষে SDO জানান উনাদের কথা আমরা শুনেছি, বিষয় আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে।উনারা কাজে যোগদান করবেন।BLOরা জানান আমাদের দাবি আধিকারিকরা শুনেছেন। আমাদের কাজের চাপ কিছুটা কমিয়ে দেওয়া হবে ও আধিকারিকরাও সাহায্য করবেন। আমারা কাজে যোগদান করছি।



Post Comment