পথশ্রীর চতুর্থ পর্যায়ের রাস্তার কাজের সূচনায় সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও ।

পথশ্রীর চতুর্থ পর্যায়ের রাস্তার কাজের সূচনায় সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও ।


সাধন মন্ডল বাঁকুড়া:—১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে ফিতে কেটে নারকেল ফাটিয়ে চতুর্থ পর্যায়ে পথশ্রী প্রকল্পের কাজের সূচনা হলো সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তা। বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়ক থেকে ঝোলা গ্রামের ভিতর দিয়ে ঢেপুয়া বাঁধ পাড় পর্যন্ত ২. ২০ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র, বিডিও তমাল কান্তি সরকার পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষচন্দ্র মাইতি শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক, চিলতোড় গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বনশ্রী মন্ডল মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর সহ বিশিষ্টরা। গ্রামবাসীরা বলেন দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত ছিলাম বর্ষাকালে খুব কষ্ট করে যাতায়াত করতে হতো বিশেষ করে ছেলেমেয়েরা স্কুল যেতে খুব কষ্ট পেত। আমরা গত বছর বর্ষার সময় গণ ডেপুটেশন দিয়েছিলাম বিডিও সাহেব ও পঞ্চায়েত সমিতির সভাপতি এর কাছে উনারা তখন বলেছিলেন আপনাদের রাস্তা করার চেষ্টা করব। আজকে আমাদের এই রাস্তার কাজের সূচনা হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে।। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য অজিত দাশ ধীবর বলেন আমরা গ্রামবাসীদের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছিলাম আজ সেই শুভ লগ্ন। আমরা খুশি ও আনন্দিত এই রাস্তাটি তৈরি করার অনুমোদন পাওয়ায়। গ্রামবাসীদের কথা রাখতে পেরে আমরাও আনন্দিত। রাস্তাটি নির্মাণ যাতে ভালোভাবে হয় তা দেখার জন্য সমস্ত গ্রামবাসীকে সজাগ থাকতে অনুরোধ জানাই।। গ্রামবাসী তথা গ্রাম পঞ্চায়েত সদস্য বাহাদুর টুডু বলেন স্বাধীনতার পর আমাদের এই গ্রাম্য এলাকায় প্রথম পাকা রাস্তার অনুমোদন পেয়ে আমরা অত্যন্ত খুশি।

Previous post

মেট্রোপলিস মল, হাইল্যান্ড পার্কে এক্সক্লুসিভ কিয়স্ক উদ্বোধনের মাধ্যমে কলকাতা-ভিত্তিক ওশিয়া হার্বালসের খুচরা উপস্থিতি আরও শক্তিশালী

Next post

বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের অনাবাসিক শিবির ।

Post Comment

You May Have Missed