পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ চন্দ্রপুর থানা এলাকায়
পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ চন্দ্রপুর থানা এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
অন্যান্য বছরের তুলনায় এবার শীত বেশ জাকিয়ে বসেছে। হাড় হিম করা শীতে কমবেশি সবাই জবুথবু অবস্থা। বিশেষ করে অসহায় দুস্থদের অবস্থা আরো শোচনীয়। সেই সমস্ত পরিবারের কথা মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের উদ্যেগে এবং চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় শুক্রবার স্থানীয় থানার পদমপুর ও সীতাঁসোল গ্রামের প্রায় শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করেন। প্রচন্ড শীতের প্রাক্কালে পুলিশের এরূপ মানবিক ভূমিকায় তথা কম্বল হাতে পেয়ে স্বভাবতই চোখে মুখে হাসির রেখা এবং আশীর্বাদ এর বার্তা। পাশাপাশি গ্রামবাসীদের মধ্যেও পুলিশকে সাধুবাদ জানান।এদিন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ নিজের হাতে দুস্থদের মধ্যে কম্বল প্রদান করেন।



Post Comment