বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা

বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ এই দিনটি স্বর্ণশিল্পীদের কালা দিবস হিসেবে পালিত হয়। ফলে ৯ জানুয়ারি রাজ্যের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রতি বছর এই দিনটিতে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখা মেমারির বাণেশ্বরী মাঠে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজন করে। স্বর্ণশিল্পী ও মালিক সকলে মিলে আটটি দল গঠন করে ক্রিকেট প্রতিযোগিতায় মেতে ওঠে। চূড়ান্ত প্রতিযোগিতায় ৫ উইকেট ৩৪ রানে শিল্পী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টাইগার একাদশ। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সেখ আমির নির্বাচিত হয়।

Post Comment

You May Have Missed