বিবেকানন্দের ১৬৪ তম জন্ম দিবস উদযাপন।

বিবেকানন্দের ১৬৪ তম জন্ম দিবস উদযাপন।


সাধন মন্ডল বাঁকুড়া:–
বীর সন্ন্যাসী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল রাইপুর ব্লক প্রশাসন ও রাইপুরের একমাত্র সাহিত্য পত্রিকা “যোগাযোগ” পরিবার। সকালে রাইপুর সমষ্টির উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সম্মুখে বিবেকানন্দের যেআবক্ষ মূর্তি রয়েছে তাতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। মূর্তিতে মাল্যদান করেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে যোগাযোগ সাহিত্য পত্রিকার সম্পাদক গৌতম বিশ্বাস এরপর একে একে সকলে নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা বিবেকানন্দের জীবনী নিয়ে বক্তব্য রাখেন বিডি ও উদয়নারায়ণ দে, বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক বিজয় মন্ডল, বিবেকানন্দ কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি পূর্ণেন্দু মহাপাত্র। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক অর্ধেন্দু মুখার্জি।

Post Comment

You May Have Missed