বিশ্বনাথ নৃত্য গীতি বাহিনী নাচের স্কুলের বার্ষিক পরীক্ষা খয়রাশোলে

বিশ্বনাথ নৃত্য গীতি বাহিনী নাচের স্কুলের বার্ষিক পরীক্ষা খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিশ্বনাথ নৃত্য গীতি বাহিনী স্কুলের ৩১০ জন ছাত্রীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার খয়রাসোল পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। খয়রাসোল ব্লক এলাকা ছাড়াও দুবরাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর,খোট্টাডিহি সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা পরীক্ষা দিতে আসে। মেয়েদের পাশাপাশি অভিভাবক হিসেবে মায়েদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নাচের স্কুলের শিক্ষক বিশ্বনাথ সেন জানান রবীন্দ্র নৃত্য ও কথ্যক নৃত্যের উপর পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সারা বছর ধরে ছাত্রীরা যে নাচের তালিম নিয়েছিল আজকে তাহা শান্তিনিকেতন থেকে আগত পরীক্ষকের সামনে প্রশ্নের উত্তর সহ নাচের তাল, ছন্দ সহযোগে পরীক্ষা দেয়।পরীক্ষক জয়দেব পাল এক সাক্ষাৎকারে বলেন নাচের শিক্ষক বিশ্বনাথ সেন যে ভাবে ছাত্রীদের নৃত্যের সঙ্গে মানানসই ড্রেস,তার, ছন্দ ইত্যাদি নিখুঁতভাবে শিখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। পান্ডবেশ্বর চাকদোলা থেকে ছাত্রী আরোহী ঘোষ, খয়রাশোল ব্লকের ভবানীগঞ্জ থেকে কেয়া ঘোষ প্রমুখ নাচের পরীক্ষা দিতে আসা ছাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পায়। পাশাপাশি পলপই গ্রাম থেকে মেয়েকে নিয়ে উপস্থিত মিতা মন্ডল এক সাক্ষাৎকারে বলেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার ও প্রয়োজন আছে।

Post Comment

You May Have Missed