বি এল ও এর কাজের চাপে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন তালডাংরা র বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু।।

বি এল ও এর কাজের চাপে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন তালডাংরা র বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু।।


সাধন মন্ডল বাঁকুড়া:-দুবরাজপুর অঞ্চলের 227 নং হাতিবাড়ী বুথের BLO অশোক সিংহমহাপাত্র দিবারাত্রি এস আই আর এর কাজ করছেন তার দাবি এত চাপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে চাপ নিয়ে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন এত চাপ চিনি নিতে পারছেন না গতকাল মাথা ঘুরিয়ে পড়ে যান মাথায় হাতে পায়ে চোট লাগে তাকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করা হয় আজ তিনি হসপিটাল থেকে বাড়ি এসেছেন। ডাক্তার বাবু তাকে বিশ্রাম নিতে বলেছেন বলেই পরিবার সূত্রে জানা যায়। আজ বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু । তার সাথে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি (বি.আর.এস) রবিদাস চক্রবর্তী, দুবরাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় সিংহ, গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ দলীয় নেতৃত্ব । সেখানে গিয়ে বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু বলেন কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে বিভিন্ন কৌশলে বাংলা দখল করতে চাইছে এসআইআর হল তার একটি উদাহরণ ।কিন্তু কোনভাবেই তারা বাংলা দখল করতে পারবে না। আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী এখনো মাথানত করেনি বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করে রাখার চেষ্টা করছে কিন্তু বাংলা তৃণমূলকেই চায়। ২৬ এর বিধানসভা নির্বাচনে বিগত নির্বাচনের থেকে বেশি আসন জয় করে বাংলার মসনদ দখল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Comment

You May Have Missed