বীরভূম জেলার ৭ টি আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা

বীরভূম জেলার ৭ টি আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
১৫ ই মার্চ রবিবার বিকেলে অন্যান্য কয়েকটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী জানা যায় যে, এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৩ শে এপ্রিল প্রথম দফায় ১৫২ টি আসনে এবং ২৯ শে এপ্রিল ১৪২ টি আসনে ভোট গ্রহণ করা হবে। আগামী ৪ ই মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম, কালিম্পং এবং ২৯ এপ্রিল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া,হুগলি, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ১৬ ই মার্চ কয়েকটি রাজনৈতিক দল আংশিকভাবে তাদের প্রার্থীদের নাম ও বিধানসভা কেন্দ্রের নাম প্রকাশ করেন। সেরূপ বীরভূম জেলা বামফ্রন্টের পক্ষ থেকে একটি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বীরভূমের মোট আসন ১১ টি । যার মধ্যে আপাতত ৭টি আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের শরিক ফরোয়ার্ড ব্লক দলের প্রার্থী বিজয় বাগ্দী এবং অপর প্রার্থী নলহাটি বিধানসভা কেন্দ্রে দীপক চ্যাটার্জি। বাকি ৭ টি আসনে সিপিআইএম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। এরমধ্যে
সিউড়ী বিধানসভা কেন্দ্রের প্রার্থী মতিউর রহমান,
নানুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী প্রধান,
সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবু চুনারি,
রামপুরহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঞ্জীব মল্লিক এবং
হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কামাল হাসান। উল্লেখ্য প্রার্থীদের নাম ঘোষণা হতেই দলীয় কর্মীরা হাতে রং তুলি নিয়ে দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়ে। সেরকম চিত্র দেখা যায় এদিন সন্ধ্যায় রামপুরহাট এলাকায়।

Post Comment

You May Have Missed