বেঁচে যাওয়া খাবার বিতরণ করল বর্ধমান সহযোদ্ধা।
বেঁচে যাওয়া খাবার বিতরণ করল বর্ধমান সহযোদ্ধা।
বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের পিকনিকে বেঁচে যাওয়া খাবার দুস্থদের মধ্যে বিতরণ করল বর্ধমান সহযোদ্ধা।
এই বিষয়ে বর্ধমান সহযোদ্ধার সদস্য প্রীতম সাহা জানায়,এদিন বিকেলে সমাজসেবী সত্যজিৎ দত্তের কাছ থেকে খবর পায় বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন তাদের পিকনিকে বেঁচে যাওয়া যে খাবার সেটা দুস্থ মানুষদের মধ্যে ভাগ করে দিতে চায়।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে সহযোদ্ধার সদস্য শেখ পিন্টু প্রীতম সাহা এবং অন্যান্যরা বর্ধমান নবাব হাট সংলগ্ন একটি বেসরকারি হোটেলের কাছের থেকে সেই খাবার সংগ্রহ করে।
এবং বাবুর বাগ সংলগ্ন এলাকায় প্রায় ১০০ জন মানুষদের মধ্যে সেই বেঁচে যাওয়া খাবার বিতরণ করে।
এই খাবার পেয়ে খুশি সেখানকার স্থানীয়রা।
তাদের বক্তব্য বর্ধমান সহযোদ্ধা আগেও তাদের এই এলাকাতে এসে খাবার বিতরণ করেছে এবং তারা পেট ভরে সেই খাবার তৃপ্তি সহকারে খেয়েছে।।।
স্থানীয় সেখানকার দুস্থ বাসিন্দারা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস এসোসিয়েশন কে অনেক ধন্যবাদ জানিয়েছে।
এই বিষয়ে সংগঠনের সহ-সভাপতি কৌশিক সিনহা জানান, বর্ধমান সহযোদ্ধা এই ধরনের বেঁচে যাওয়া যে খাবার যে খাবার নষ্ট না করে প্রয়োজনীয় মানুষদের কাছে তাদের মধ্যে বিতরণ করে অনেক আনন্দ পায়। তারা চায় স্বহৃদয় মানুষেরা এই ভাবেই তাদের পাশে এসে দাঁড়ালে তারা আরো বেশি করে এই ধরনের সেবামূলক কাজ করতে পারবে।



Post Comment