বোলপুরের কঙ্কালীতলা ও তারাপীঠে মা তারার কাছে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পুজো দিলেন তৃণমূলের নেতৃত্বরা
বোলপুরের কঙ্কালীতলা ও তারাপীঠে মা তারার কাছে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পুজো দিলেন তৃণমূলের নেতৃত্বরা
রামপুরহাট, তথাগত চক্রবর্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বোলপুরের কংকালিতলা মন্দিরে বিশেষ পুজো দিয়ে সেখানেই ৭১টি কেক কেটে জন্মদিন পালন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ সহ তৃণমূলের অন্যান্যরা। তারপর তিনি এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র উপহার তুলে দেন। অপরদিকে তারাপীঠ মন্দিরে মা তারার কাছে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নেত্রীর দীর্ঘায়ু , সুস্থতা কামনা করে পুজো দিলেন তারাপীঠ ব্লক সভাপতি সুকুমার মুখার্জি , সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্বরা।



Post Comment