×

মহিলাদের সামনে লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শন

মহিলাদের সামনে লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শন

সেখ সামসুদ্দিন,

লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় ভাবে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দ্বিতীয় দিনে ব্লক সভাপতি মেহেমুদ খাঁন আজ জোতশ্রীরাম অঞ্চল, চকদিঘী, জারোগ্রাম অঞ্চলে যান। বড় স্ক্রিনে এই ছবি দেখাবার ব্যবস্থা ছিল। এই উপলক্ষে সেখানে প্রচুর সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। ব্লক সভাপতির সাথে ছিলেন ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জোতশ্রীরামের অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম, চকদিঘী অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান অসীমা বাগ, জারোগ্রামে ছিলেন অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, প্রধান নূরজাহান বেগম সাহানা সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বলেন এই ছবি দেখার সাথে গ্রামের মহিলারা যেমন তাঁদের অধিকার এবং তাঁদের স্বনির্ভরতার পথ খুঁজে পাবে তারই সাথে সরকারের জন্য কল্যাণ মুখী প্রকল্প গুলো জানতে পারবেন। এই প্রোগ্রাম প্রতিটা অঞ্চলেই চলবে।

Post Comment

You May Have Missed