মুকুটমণিপুর জলাধারে অনুষ্ঠিত হলো অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতা।

মুকুটমণিপুর জলাধারে অনুষ্ঠিত হলো অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতা।


শুভদীপ মন্ডল বাঁকুড়া
:—–মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের পৃষ্ঠপোষকতায় খাতড়া মহকুমা প্রশাসনের আয়োজনে মুকুটমণিপুরে আজ সকালে অনুষ্ঠিত হলো মুকুটমনিপুর জলাধারে ব্যবহৃত নৌ চালকদের নিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ সকালে এইঅভিনব দৃশ্যের সাক্ষী থাকল বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র। এলাকার মানুষজনের পাশাপাশি এখানে বেড়াতে আসা পর্যটকরাও উপভোগ করলেন এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। শনিবার সকালে কংসাবতী জলাধারের স্বচ্ছ নীল জলে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী সহ প্রতিযোগিতা দেখতে আসা সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় জলাধারের বুকে প্রতিযোগিতা চলাকালীন যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সে জন্য খাতড়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রতিযোগিতাস্থলে দফতরের কর্মীরা সতর্ক ছিলেন।

খাতড়া মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫০টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় দু’জন করে প্রতিযোগী ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগীদের উৎসাহ দিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য্য সহ প্রশাসনের আধিকারিক বৃন্দ
খাতড়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন পর্যটকদের আরও আকৃষ্ট করতেই গত বছর থেকে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌ চালকরা জানান, এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অত্যন্ত ভালো লাগছে। এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। কলকাতার বেলঘড়িয়া থেকে আগত পর্যটকদের একটি দল আজ এখানে পিকনিক করতে এসে খুব খুশি হয়েছেন বলে জানালেন। দলের সদস্য বিপ্লব পাল ,সুখেন্দু হাজরা রা বলেন এবারে পিকনিক করতে এসে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পাওয়া আমাদের বাড়তি পাওনা।সিঙ্গুর থেকে আগত কার্তিক দাস মৈনাক মহান্তি সুলেখা দাস রা বলেন আমরা মুকুটমণিপুর এসেছিলাম পিকনিকের উদ্দেশ্যে। আজ সকালে এই জলাধারে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে অত্যন্ত আনন্দ উপভোগ করলাম। এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম দেখলাম এজন্য উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখানে উল্লেখ্য এই মেলা চলবে আগামী কাল রবিবার পর্যন্ত। মেলায় খাবারের স্টলগুলিতে ভিড় উপচে পড়ছে।

Post Comment

You May Have Missed