রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সভা সুপুর দুর্গা মেলা প্রাঙ্গনে।
রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের সভা সুপুর দুর্গা মেলা প্রাঙ্গনে।
সাধন মন্ডল বাঁকুড়া -রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ মানুষের হয়রানির প্রতিবাদে রানীবাঁধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুপুর দুর্গামেলা প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো আজ বিকেলে। সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ, যুবনেতা তথা বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ, বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় মন্ডল, বর্ষিয়ান নেতা জয়ন্ত মিত্র, রানিবাঁধ ও হিডবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিদ্বয় প্রমূখ। এখানে উল্লেখ্য কয়েকদিন আগে এই স্থানে বিজেপি একটি সভা করেছিল তার প্রতিবাদ সভা এটি এবং ওই সভা মঞ্চটি আজ গোবর জল ও ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন করে শুদ্ধিকরণ করেন মন্ত্রী জোৎস্না মান্ডি। তিনি বলেন বিজেপি এই জায়গাটিকে অশুদ্ধ করে দিয়েছেন তাই আমরা জায়গাটি গোবর জল দিয়ে শুদ্ধ করে নিলাম।



Post Comment