রেল বিষয়ক কুড়ি দফা দাবির ভিত্তিতে সাঁইথিয়া রেল স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান

রেল বিষয়ক কুড়ি দফা দাবির ভিত্তিতে সাঁইথিয়া রেল স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
জেলার সাঁইথিয়া শহর বানিজ্যিক শহর হিসেবে পরিচিত।যার প্রেক্ষিতে যানযট নিত্যদিনের ঘটনা। বিশেষ করে রেল ব্রীজের কাজ চলায় সমস্যা গভীর। এরূপ রেল সম্পর্কিত কুড়ি দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৮ শে ডিসেম্বর সোমবার সাঁইথিয়া পথ প্রদর্শক নাগরিক সমিতির ব্যানারে স্থানীয় রেল স্টেশন ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা।
সংগঠনের দাবি যে,দীর্ঘদিন ধরে সাঁইথিয়া ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ রেল পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যার সম্মুখীন,যার দ্রুত সমাধান দরকার। সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ ২০২৭ সালের ৫ ই জুনের মধ্যে সম্পন্ন করার কথা, সেটা লিখিত আশ্বাস দিয়ে জনসাধারণকে অবগত করা। সাঁইথিয়া রেল স্টেশনের পূর্ব দিকে একটি নতুন টিকিট কাউন্টার চালু। এই লাইনের উপর যাতায়াতকারী সমস্ত ট্রেন সময়সূচি অনুযায়ী চালানো। যাত্রীদের সুবিধার্থে চলমান সিঁড়ির ব্যবস্থা করা। রেল যাত্রীদের নিরাপত্তা।
পূর্বে বন্ধ হয়ে যাওয়া রাজগীর এক্সপ্রেস ও মালদা–বর্ধমান লোকাল পুনরায় চালু করা। রামপুরহাট–শিয়ালদা সকালের লোকাল ট্রেন চালু। সাঁইথিয়া–অন্ডাল রুটে বিশেষ করে বেলা ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে আরও ট্রেনের সংখ্যা বাড়ানো। কাটোয়া–আহমোদপুর ট্রেন ভায়া সাঁইথিয়া হয়ে রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ করা ।রাতের দিকে রামপুরহাট–বর্ধমান লোকাল ট্রেন চালু। সাঁইথিয়া–কান্দি রেল লাইনের কাজ দ্রুত শুরু এবং হাওড়া–সিউড়ি হুল এক্সপ্রেস ট্রেনটি সাঁইথিয়া পর্যন্ত চালানো।
এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সাঁইথিয়ায় স্টপেজ দেওয়ার ব্যবস্থা ইত্যাদি দাবি সম্বলিত স্মারকলিপি স্থানীয় রেল স্টেশন ম্যানেজার মারফত হাওড়া ডিভিশনের ডিআরএম-এর কাছে পৌঁছে দেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে মানস সিংহ, প্রীতম দাসরা হুঁশিয়ারি দেন যে আগামী দশ দিনের মধ্যে স্মারকলিপি সম্বলিত দাবিগুলি পূরণের লিখিত আশ্বাস না দেওয়া হলে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নামা হবে। এছাড়াও বলেন আগামী ২০২৬ সালের ১ লা মার্চ তারিখে সাঁইথিয়ায় পাঁচ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচিতে ও নামা হবে ।

Previous post

কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে কাঁকরতলা থানায় ডেপুটেশন বিধায়কের বিরুদ্ধে

Next post

DevNet Technologies-এর প্রযোজনায় উদীয়মান কণ্ঠশিল্পী রিশিমা সাহার দুটি নতুন বাংলা গানের প্রকাশ ঘোষণা

Post Comment

You May Have Missed