লক্ষীর ভান্ডারে খুশি হয়ে হোলি, মিষ্টি বিতরণ ও মহা মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের খয়রাশোলে
লক্ষীর ভান্ডারে খুশি হয়ে হোলি, মিষ্টি বিতরণ ও মহা মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। গত ৫ ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভান্ডারের আর্থিক পরিমাণ পাঁচশত টাকা বৃদ্ধি ঘোষণা করেন। যাহা সাধারণ মহিলাদের ক্ষেত্রে একহাজার থেকে বেড়ে হয়েছে দেড়হাজার এবং এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে একহাজার দুইশত থেকে বেড়ে একহাজার সাতশত হয়েছে। এনিয়ে তৃনমূল মহিলা কংগ্রেসের মধ্যে আনন্দ উচ্ছ্বাস। যার প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে হোলি, মিষ্টি মুখ, মিছিল ইত্যাদির মাধ্যমে আনন্দ উচ্ছ্বাস লক্ষনীয়। সেরূপ ৭ ই ফেব্রুয়ারি শনিবার খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মহিলা ঢাকিদের ঢাকের তালে তালে সবুজ রঙের আবির ছড়িয়ে চলে মিছিল। পাশাপাশি মিছিল দেখার জন্য বাড়ির দরজায় বা রাস্তার পাশে অপেক্ষারত পথ যাত্রীদের সবুজ মিষ্টি বিতরণ করা হয়। জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের আওতায় প্রায় সকলেই সুবিধা পেয়ে থাকেন। এবার বাজেটে লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধি যা আরও বেশি পরিমাণে মহিলাদের মনোবল বাড়িয়ে তুলেছে। আগামী বিধানসভা নির্বাচনে দিদির প্রার্থীকে সকলেই ভোট দেবে। এনিয়ে কোনও দ্বিধা দ্বন্দ নেই। অন্যদিকে খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের জন্য চিন্তা ভাবনা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেন। এবার বাজেটেও তার ব্যতিক্রম হয়নি। তাইতো আজকে আমরা খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দশটি পঞ্চায়েতের মহিলাদের নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির আনন্দে হোলি খেলা,মিষ্টি বিতরণ ও মহা মিছিল সংগঠিত হয়। প্রতিটি মহিলার চোখে মুখে আনন্দের ছোঁয়া। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবেন শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি গত ২ রা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে একরাশ ক্ষোভ উগরে দেন। আরও বলেন কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য বাজেটে কোনোকিছু বরাদ্দ করেননি। শুধু বিজেপির মুখে ফুটো আওয়াজ। শুভেন্দু,লকেট মাঝে মধ্যে এসে শুধু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে গেছেন। মহিলাদের কথা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন আমরা সকলেই দিদির সৈনিক হিসেবে কাজ করে যাবো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী কেনিজ রাসেদ,রুনু সিংহ,রোজেদা বেগম, ঝর্ণা দত্ত প্রমুখ। এছাড়াও ছিলেন রাজ্য যুব তৃনমূলের সহসম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে, মৃনাল কান্তি ঘোষ, শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরী প্রমুখ নেতৃবৃন্দ। অনুরূপ রাজনগর ব্লকের চন্দ্রপুর ও তাঁতিপাড়া পঞ্চায়েত এলাকার মধ্যেও মহিলাদের মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়



Post Comment