শিলাবতী নদীর তীরে সিমলাপাল নদী ঘাটে শুরু হল ঐতিহ্যবাহী গঙ্গা মেলা।
শিলাবতী নদীর তীরে সিমলাপাল নদী ঘাটে শুরু হল ঐতিহ্যবাহী গঙ্গা মেলা।
সাধন মন্ডল বাঁকুড়া:–দক্ষিণ বাঁকুড়ার ঐতিহ্যবাহী ও ভিড়ে ঠাসা সিমলাপালের নদী ঘাটে ( শিলাবতী নদীর পাড়ে)গঙ্গা মেলা শুরু হল আজ মকর সংক্রান্তির পূণ্য প্রভাতে। আজকের মেলার অনুষ্ঠানে উদ্বোধন করেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, সিমলাপাল সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস চক্রবর্তী ।এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন। এ বছর ৩৩ তম বর্ষে পা দিল এই গঙ্গা মেলা ।গঙ্গা মেলা কে কেন্দ্র করে দক্ষিণ বাঁকুড়া রাইপুর সারেঙ্গা সিমলাপাল তালডাংরা খাতরা রানীবান সহ মেদিনীপুরের গরবেতা এলাকার থেকেও বহু মানুষ প্রতিদিন মেলার আনন্দ উপভোগ করতে মেলা প্রাঙ্গনে হাজির হন মেলায় হরেক রকম পসরা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা এসেছেন তাদের পসরা সাজিয়ে বসেছেন শিশুদের আনন্দদায়কের জন্য রয়েছে নানান রকমের খেলা শিশু থেকে যুবকদের আনন্দের আনন্দ ও বিনোদনের জন্য বড় নাগরদোলা। হরেক রকম খাবারের দোকান রয়েছে পাঁশকুড়া চপ বিখ্যাত জিলিপি মম কাটলেট থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ফাস্টফুড এছাড়া পিঠেপুলির দোকান। এই উপলক্ষে এখানে পঞ্চ রাত্রিব্যাপী রাধা নাম সংকীর্তন এর আসর বসে। মেলাতে আসা চাঁদপুর গ্রামের বিজলী ঘোষ বলেন প্রতিবছরের এই মেলায় এসে থাকি গঙ্গা স্নানে যাওয়া ক্ষমতা নেই এখানে এসেই গঙ্গাস্নান করি। শিলাবতী নদী কে গঙ্গা মনে করে পুণ্য স্নান করে থাকি ও মেলার আনন্দ উপভোগ করে বাড়ি ফিরে যাই।উদ্যোক্তাদের আশা এই মেলার কয় দিনে দু লক্ষেরও বেশিমানুষ মেলা প্রাঙ্গনে হাজির হবেন।



Post Comment