×

সম্ভবত এই প্রথম যাযাবর সম্প্রদায়ের কোন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

সম্ভবত এই প্রথম যাযাবর সম্প্রদায়ের কোন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।


শুভদীপ মন্ডল বিশাখা বাঁকুড়া:-

ইতিহাস সৃষ্টি করতে চলেছে যাযাবর সম্প্রদায়ের সদস্য সৌরভ ব্যাধ । সম্ভবত এই সম্প্রদায়ের আর কোন সদস্য মাধ্যমিক পরীক্ষা দেয়নি যদি তাই হয়ে থাকে তাহলে ইতিহাস রচনা করতে চলেছে সৌরভ। নিঃশব্দ বিপ্লব যাযাবর সম্প্রদায়ের ক্ষুদে সদস্য সৌরভ ব্যাধের, সৌরভ তালডাংরা ব্লকের হাড়মাসড়া হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । তার পরীক্ষাকেন্দ্র বিবড়দা সচ্চিদানন্দ বিদ্যাপীঠে।

 স্থানীয় সূত্রে খবর,  হাড়মাসড়ার জেমুয়া এলাকায় বিগত বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন বেশ কয়েকটি যাযাবর পরিবার। তারা এখানে ওখানে ঘুরে বেড়িয়ে দিন কাটাতো পরবর্তী সময়ে এই এলাকায় তারা স্থায়ী বসবাস শুরু করে এবং তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর চিন্তাভাবনা করে স্কুল-মুখী করে তোলে। এই ছেলেদের স্কুলমুখী করে তোলার পিছনে পরিবারের সাথে এলাকার কিছু বুদ্ধিজীবী মানুষের অবদান রয়েছে বলেও জানা যায়। ইতিপূর্বে তাদের স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্য সরকারী প্রকল্পে বাড়ি তৈরী করে দেওয়া হয়েছে। কিন্তু ওই পরিবার গুলির বেশীরভাগ সদস্য ভিক্ষাবৃত্তি করে সংসার চালানোয় ছেলে মেয়েদের পড়াশুনার সুযোগ সেভাবে ছিলনা। কিন্তু সৌরভ ও তার ভাইবোনেরা উল্টো পথে হেঁটে এবার শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পথে। এমনকি সৌরভ ব্যাধ নামে এই ছাত্র পড়াশুনার ফাঁকে তাদের যাযাবর বস্তীর ছেলে মেয়েদের তার 'বিনে পয়সার পাঠশালা'য় প্রাথমিক শিক্ষার পাঠও দেয়  বলে জানা গেছে।

মাধ্যমিক পরীক্ষার্থী সৌরভের মা পিঙ্কু ব্যাধ গর্বিত ছেলের জন্য। তিনি বলেন আমাদের অন্যান্য ছেলেরাও পড়াশোনায় এগিয়ে এসে তার দাদার সাথে এগিয়ে যাক এটাই আমরা চাই। অন্যদিকে, হাড়মাসড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মুখোপাধ্যায়ও গর্বিত তাঁর এই ছাত্রের জন্য। তিনি বলেন, একেবারে শুরুর সময় থেকে ওর পাশে আমরা থেকেছি। অত্যন্ত গরিব বাড়ির ছেলে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে।

এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সৌরভের স্বপ্ন শিক্ষক হওয়া। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সে বলে জানিয়েছে সৌরভ। আমরাও তার সাফল্য কামনা করি।

Post Comment

You May Have Missed