সাড়ম্বরে পালিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের বিশ্বনাট্য দিবস

সাড়ম্বরে পালিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের বিশ্বনাট্য দিবস


……………………………………….
ইন্দ্রজিৎ আইচ
………………………………………..

সম্প্রতি গোবরডাঙ্গা বোধন সেবা কেন্দ্রে গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলো বিশ্বনাট্য দিবস। অনুষ্ঠানের শুরুতেই নাট্য দলের পক্ষ থেকে বিশ্বনাট্য দিবসের তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেন নাবিক নাট্যমের নাট্যনির্দেশক জীবন অধিকারী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ঋষিকা ঘোষ, নৃত্য পরিবেশন করেন গোবরডাঙ্গা নৃত্যাল্পনা এবং মসলন্দপুর নৃত্যনীড়। এছাড়াও একক নৃত্য পরিবেশন করেন স্নিগ্ধা দে। সৌরজ্যতি অধিকারী সংগীত পরিবেশন করেন, গোবরডাঙ্গা নান্দনিক শ্রুতি নাটক পরিবেশন করেন এছাড়াও সংগীত পরিবেশন করেন ঋষিকা ঘোষ। গোবরডাঙ্গা শিল্পায়নের নাট্যনির্দেশক আশীষ চট্টোপাধ্যায় বিশ্বনাট্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং বিশ্বনাট্য দিবসের বাণী পাঠ করেন। পুতুল নাটক পরিবেশন করেন গোবরডাঙ্গা শিল্পাঞ্জলির সোমা মজুমদার। এছাড়াও সংগীত পরিবেশন করেন সোনালী দাস এবং নমিতা বিশ্বাস। এই দিনের বিশেষ আকর্ষণ ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর নাটক ” দলছুট ” এই দিন উপস্থিত ছিলেন বোধন সেবা কেন্দ্রের কর্ণধার পবিত্র বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জবা কুন্ডু। সব মিলিয়ে জমজমাট একটি দিন উপহার দিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম।

Post Comment

You May Have Missed