সারেঙ্গা ব্লকের সাঁইতোড়া গ্রামে রাধা দামোদর জিউ এর বনভোজন ও বার্ষিক মহোৎসব।
সারেঙ্গা ব্লকের সাঁইতোড়া গ্রামে রাধা দামোদর জিউ এর বনভোজন ও বার্ষিক মহোৎসব।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:– সাঁইতোড়া গ্রামের মাঠে মাঘ মাসের দুই তারিখ প্রতি বছরের মতো এবছরও গ্রাম্যদেবতা রাধা দামোদর জিউ এর বাৎসরিক উৎসব ও বনভোজন অনুষ্ঠিত হলো। ২০০ বছরেরও বেশি সময় ধরে রাধা দামোদর জিউ সারেঙ্গা ব্লকের চিলতোড় অঞ্চলের সাইতোড়া গ্রামে পূজিত হচ্ছেন। এবং প্রতি বছর এই একই দিনে একই জমিতে বনভোজন , ও নাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক বগলা প্রসদ সনগিরি , বিশ্বনাথ সনগিরি, দেবীপ্রসাদ সনগিরি রা বলেন আজকের এই বনভোজন ও মহোৎসব উপলক্ষে সাঁইতোড়া বারপাখান, নারায়নপুর ,তপ্ত, পড়াসিয়া, নেতুরপুর,বীরভানপুর গোহালডাঙ্গা সহ পাশাপাশি গ্রামগুলি থেকে শয়ে শয়ে মানুষ মাঠে উপস্থিত হন এবং বনভোজনের প্রসাদ গ্রহণ করেন। এ বছর ২০০০ এরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন। সকালে শোভাযাত্রা সহকারে শঙ্খ উলুধ্বনি ও নাম সংকীর্তন এর মধ্য দিয়ে মন্দির থেকে বাবা রাধা দামোদর জিউ কে মাঠের নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হয়। তারপর থেকে চলে পুজো পাঠ ও নাম সংকীর্তন। পুজো পাঠ শেষে ভোগ নিবেদনের পর ঠাকুরকে যথাযোগ্য মর্যাদায় নাম শঙ্খ ধ্বনি উলুধ্বনি ও সংকীর্তন এর মধ্য দিয়ে আবার মন্দিরে অবস্থান করানো হয়। তারপর উপস্থিত সকলেই প্রসাদ গ্রহণ করেন। গ্রামের মন্দিরেই নিত্যদিন দামোদর জিউ পুজো পান। মন্দিরে নিত্য পূজা ও ভোগরাগ হয়। মন্দিরের পুরোহিত পদুন্ন সনগিরি ও গ্রামবাসী বৃন্দ বীরেন্দ্রনাথ সনগিরি ,সুভাষ সনগিরি, বলেন এটি আমাদের পুরুষানুক্রমে বাৎসরিক উৎসব। এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর ধরে। এটি ঠাকুরের বনভোজন উৎসব।



Post Comment