সাহিত্য পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন
সাহিত্য পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন
সৌমী মন্ডল বাঁকুড়া বিশাখা:- বাঁকুড়া সাহিত্য পত্রিকার সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে রবিবার, ‘ধুলো মাটি’ সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হল পাঠক পাড়ার গোপাল বাড়ির ‘অগ্রণী সংঘের’ সভাঘরে। সংগীতশিল্পী রূপা দত্ত সরকার এবং অভিষেক দে,র উদ্বোধনী সংগীতের সাথে অপু এবং সোনালী সেনের নেতৃত্বে শিশু শিল্পীদের অসাধারণ নৃত্য শৈলীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রয়াত নাট্য ব্যক্তিত্ব জিতেন্দ্রনাথ দে এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন বলে জানালেন পত্রিকার উপদেষ্টা শুভেন্দু গাঙ্গুলি। এই অনুষ্ঠানে কবি শুভেন্দু পাল এর কাব্যগ্রন্থ ‘আধার জোছনার আলো’ প্রকাশ করা হয়।
প্রাবন্ধিক কার্তিক ঘোষ তার বক্তব্যে সাহিত্যচর্চার বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করেন। এদিনের সাহিত্য সম্মেলনে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার থেকে শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। যারা স্বরচিত কবিতা পাঠ করেন বাসুদেব কর্মকার ,শৈলেন কুমার মাজি, ভগবতী চরণ দত্ত, রুপা দত্ত সরকার, শুভেন্দু গাঙ্গুলী ,তনুশ্রী পাল, সোমনাথ নাগ, সংঘমিত্রা দত্ত ,অনির্বাণ সাহা, সৌরভ কর্মকার ,দুলাল চন্দ্র মাজি, অজিত কুমার রাউত ,সুজাতা বনিক ,জয়ন্তী মন্ডল ,প্রশান্ত ষনিগ্রহী ,চিন্ময় নন্দী, অপূর্ব ষন্নিগ্রহী, অরিজিৎ ঘোষ ,নন্দিতা সিংহ মহাপাত্র, ,শুভেন্দু পাল, সুপ্রিয়া কুন্ডু প্রমুখ।
অনুষ্ঠানটি সুন্দর ভাবে সুসম্পন্ন করার জন্য উপস্থিত কবি সাহিত্যিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের সভাপতি সলিল কুমার সিংহ মহাপাত্র। উল্লেখ্য প্রকাশিত পত্রিকাটির সম্পাদনা করেছেন তনুশ্রী পাল।।



Post Comment