স্কুলের বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠানে বন্ধুদের গাছ উপহার দিলেন ডক্টর সমরেশ পন্ডিত মেয়ে শানায়ার জন্ম উপলক্ষে

স্কুলের বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠানে বন্ধুদের গাছ উপহার দিলেন ডক্টর সমরেশ পন্ডিত মেয়ে শানায়ার জন্ম উপলক্ষে

সঞ্জয় কুমার দোলুই : অভিনব উদ্যোগ উদয়নারায়ন স্টেট জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সমরেশ পন্ডিত মহাশয়ের। সম্প্রতি কন্যা সন্তানের পিতা হয়েছেন ডাক্তার সমরেশ পন্ডিত। কন্যা শানায়ার জন্ম উপলক্ষে স্কুলের বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠানে স্কুল জীবনের বন্ধু বান্ধবদের দিলেন গাছ উপহার। করালেন মিষ্টি মুখ।

পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দিরের ২০০২ সালের মাধ্যমিক এবং ২০০৪ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের বন্ধু বান্ধবদের সপরিবারে পুনর্মিলন অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সমরেশ পন্ডিত কন্যা শানায়ার জন্ম উপলক্ষে দিলেন গাছ উপহার। মোট ৬০ টি গাছ বিতরণ করা হয়। অশোক ৬টি, জামরুল ১০টি, সবেদা ১০টি, বেল ১০টি, দেবদারু ৪টি , অমলতাস ৪টি, মেহগিনী ৮টি, বাতাবি লেবু ৮ টি গাছ। কন্যা সন্তান বড় হবার সাথে সাথে বন্ধু বান্ধবদের বাড়িতে পরম যত্নে বেড়ে উঠবে গাছ গুলো। বন্ধুত্বের অটুট বন্ধন কে সুদৃঢ় করতেই এই অভিনব উদ্যোগ।

উল্লেখ্য পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দিরের ২০০২ সালের মাধ্যমিক এবং ২০০৪ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের বন্ধু বান্ধবদের সপরিবারে পুনর্মিলন অনুষ্ঠান ৩ বর্ষে পদার্পণ করলো। পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দিরের বাংলা বিষয়ের সহ শিক্ষক সত্যব্রত মন্ডল মহাশয়ের অবসর গ্রহণে সংবর্ধনা দেওয়া হয় ২০০২ সালের মাধ্যমিক এবং ২০০৪ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের তরফে পুনর্মিলন অনুষ্ঠানে ২০২৬ শে রবিবার ৪ঠা জানুয়ারি । আপ্লূত শিক্ষক পুরানো ছাত্র ছাত্রীদের কাছে পেয়ে।ছাত্র – ছাত্রী এবং শিক্ষকের পুনর্মিলন অনুষ্ঠানে এক মিলনক্ষেত্র পরিনত হয়েছে।

Post Comment

You May Have Missed