হাওড়ায় যোগা নিয়ে ভিন্ন উদ্যোগ
হাওড়ার রাম গোপাল মঞ্চে সারা রাজ্যের যোগ প্রেমী মহিলাদের নিয়ে যোগের প্রসারে নারী শক্তিকে নিয়ে নতুন ভাবে পথ চলা শুরু করলো জেনিথ ওমেন যোগা এম্পাওয়ারমেন্ট ফোরাম।
এদিনের এই কর্মসূচির শুভ সূচনা হয় জাতীয় সংগীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।
এই বিষয়ে এই সংগঠনের সভাপতি শ্রীমতি সুষমা নন্দি জানান, সুন্দর ভাবে শরীরের সঙ্গে নিজের ব্যক্তিত্বকেও তৈরি করবে।
আগামীদিনে এই নতুন ফোরাম মহিলাদের নিয়ে তৈরি তা অনেক সুদূরপ্রসারী হবে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,এডভাইসারি কমিটির আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যাপিকা ড. সুস্মিতা রায়,যোগ বিশারদ কুসুম ভট্টাচার্য্য,বিশিষ্ট যোগ ব্যক্তিত্ব ড.প্রসূন গুপ্ত ,ড.লোকনাথ নাথ(দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত), অমল কারার ,বিশিষ্ট নৃত্য শিক্ষিকা,মিতা ঘোষ (দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত), প্রমুখ।



Post Comment