১২ ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় কনভেনশন,মিছিল, পথসভা অনুষ্ঠিত জেলার বিভিন্ন স্থানে
১২ ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় কনভেনশন,মিছিল, পথসভা অনুষ্ঠিত জেলার বিভিন্ন স্থানে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী কর্পোরেট তোষণকারী শ্রমকোড প্রত্যাহারের দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। সেই ধর্মঘটের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় কনভেনশন, মিছিল, পথসভা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা যায়। কেন্দ্রীয় শ্রম আইন বাতিল, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক সংগঠন সিআইটিইউ,এআইটিইউসি, আইএনটিইউসি সহ কেন্দ্রের দশটি ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট সফল করার লক্ষ্যে রাজনগরে বামেদের মিছিল ও পথসভা আয়োজিত হয় রবিবার বিকেলে। উপস্থিত ছিলেন সুকদেব বাগদি, উত্তম মিস্ত্রি,অরুন সাধূ, সামিউল আক্তার সহ অন্যান্যরা। অন্যদিকে সাঁইথিয়া ব্লক এলাকায় কনভেনশন অনুষ্ঠিত হল। কনভেনশনে প্রস্তাব উত্থাপন করেন সিআইটিইউ সাঁইথিয়া ব্লক সমন্বয় কমিটির সম্পাদক দেবু চুনারি। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন সিআইটিইউ র পক্ষে ধ্রুবনাথ সেন ও বীরেশ্বর দত্ত, কৃষক সভার পক্ষে ধীরেন বাগদী, ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক জুরান বাগদী, যুব সংগঠনের মহম্মদ আরিফ ও ছাত্র নেতা পার্থ বাগদী। সভার সভাপতিত্ব করেন রবিলাল মন্ডল। অনুরূপ রামপুরহাট ১ নম্বর ব্লক এলাকায় ও কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে প্রস্তাব উত্থাপন করেন সিআইটিইউ র পক্ষে অমিতাভ সিং। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন সিআইটিইউ পক্ষে সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, টিইউসিসি থেকে হুমায়ুন চৌধুরী, ১২ জুলাই কমিটির নেতা তপন মুখার্জী। কনভেনশন পরিচালনা করেন সিআইটিইউ নেতা খুরশেদ আলম, ১২ জুলাই কমিটির নেতা শস্বাঙ্ক শেখর দাস, টিইউসিসি নেতা আকবর সেখকে নিয়ে গঠিত হয় সভাপতিমন্ডলী বলে সংগঠন সূত্রে জানা যায়।



Post Comment