৬ ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘আরশিকথন’
৬ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ইসমাইল মল্লিক প্রযোজিত ইসমাইল ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা ছবি আরশিকথন….
বনেদিবাড়ির এক পৌরাণিক আয়না যাকে ঘিরে গড়ে উঠেছে এই গল্পের মূল কাহিনী…গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন
সৌরভ ব্যানার্জি, ঐশ্বর্য চ্যাটার্জী, দেবিকা মুখার্জি, সান্তনা বসু, বরুণ চক্রবর্তী, অভীক ভট্টাচার্য, দেবাশীষ গাঙ্গুলী, পুলকিতা ঘোষ সহ আরো অনেকে।। ছবিতে মূলত তিনটি গান রয়েছে, সংগীত পরিচালনা করেছেন দেব সেন, মূলত এই প্রথম কোন বাংলা ছবিতে গান গাইলেন অভিনেতা সৌরভ ব্যানার্জি, এছাড়াও এই ছবিতে গান গেয়েছেন লাবঙ্গী ও অর্পিতা দে।সম্প্রতি এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলীরা।। ছবির পরিচালক দিব্যেন্দু পোরেল জানান এটি একটি অন্য ধারার ছবি, এবং এই গল্পটি সম্পূর্ণ অন্য রকমের যা দর্শকদের মুগ্ধ করবে।
এখন দেখার বিষয় এই সিনেমা বক্স অফিসে কতটা সাফল্য এনে দিতে পারে।।



Post Comment