টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া সহ তার মা বাবাকেও শীতবস্ত্র প্রদান
টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া সহ তার মা বাবাকেও শীতবস্ত্র প্রদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখা পরিচালিত বীরভূম সীমান্তবর্তী ঝাড়খন্ডের কুন্ডহিত ব্লকের সুদ্রাক্ষীপুর,ভালকো, ঘাট পারুলিয়া ও বাঁদরবেড়িয়া গ্রামের কচিকাঁচাদের নিয়ে চলে পাঠশালা। প্রচন্ড শীতের কথা মাথায় রেখে উক্ত পাঠশালায় পাঠরত পড়ুয়াদের শীতবস্ত্র প্রদানে এগিয়ে আসেন কলকাতার হেল্পিং হ্যান্ডস নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। শনিবার বাঁদরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত চারটি পাঠশালার মোট ১১৯ জন পড়ুয়াদের মধ্যে দের সোয়েটার টুপি, স্কার্ট (মেয়েদের)এবং তার মায়ের হাতে শাড়ি ও বাবার হাতে শীতের গেঞ্জি প্রদান করা হয়। এছাড়া চকলেট, বিস্কুট, চুড়ি ইত্যাদি উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শীতবস্ত্র হাতে পেয়ে অভিভাবক সুভাষ বাউরি,অভিভাবিকা মামনি দাস রা স্বভাবতই আনন্দ বিহ্বল হয়ে ওঠে সেই সাথে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন টেগোর সোসাইটির পক্ষে চন্দ্রকান্ত দত্ত এবং হেল্পিং হ্যান্ডস সংস্থার পক্ষে রতন কুমার গোয়েল পৃথক পৃথক ভাবে একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখার প্রকল্প আধিকারিক প্রকাশ সিংহ, পরেশনাথ রায়, জয়দেব শীট কার্তিক দাস এবং হেল্পিং হ্যান্ডস ব্রজেস বেহেতি,নিহার মিশ্র,বিমল কুমার ঝুনঝুনওয়ালা, গোবিন্দ চাঁদ আগরওয়াল, কুনাল সাহা
প্রমুখ ব্যক্তিবর্গ৷



Post Comment