বাঁকুড়া- ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রাস্তা সংস্কারের দাবিতে পদযাত্রা সিপিআইএম এর।

বাঁকুড়া- ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রাস্তা সংস্কারের দাবিতে পদযাত্রা সিপিআইএম এর।


সাধন মন্ডল বাঁকুড়া:-
সিপিআইএম এর রাইপুর, সারেঙ্গা ,সিমলাপাল ও লক্ষীসাগর এরিয়া কমিটির উদ্যোগে পদযাত্রা কর্মসূচির সূচনা হলো আজ চৌঠা জানুয়ারি আগামী কাল অর্থাৎ ৫ই জানুয়ারি পদযাত্রায় অংশগ্রহণকারীরা সিমলাপালি পৌঁছাবেন বিকেলে সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।।বাঁকুড়া জেলার সীমানা জব্বলপুর থেকে সিমলাপাল নদী ঘাট পর্যন্ত রাস্তা মেরামতের দাবীতে
ফুলকুসমা থেকে সিমলাপাল পদযাত্রা শুরু হয় আজ বেলা বারোটা নাগাদ ফুলকুসমা বাজারে পদযাত্রা অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। মিছিলে পা মেলান বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জেলা সম্পাদক মন্ডলী সদস্য পার্থপ্রতিম মজুমদার।
উপস্থিত আছেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিপ্লব দাস মহন্ত, কৌশিক পাইন, দীপক দুলে, সুশান্ত খাটুয়া, রাইপুর এরিয়া কমিটির সম্পাদক দীপক মন্ডল সহ যুব নেতৃত্ব ও এলাকার মানুষজন। কয়েক শত মানুষ এই মিছিলে পা মেলান। এখানে উল্লেখ্য সিমলাপাল থেকে জব্বলপুর প্রায় ৩০ কিলোমিটার রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় বড় বড় গর্ত খানাখন্দে ভর্তি যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে কয়েক মাস আগে সিপিআইএমের পক্ষ থেকে মোট ভোদায় রাস্তা সংস্কারদের দাবিতে পথ অবরোধ করা হয়েছিল এখন স্থানীয় প্রশাসন ও কর্মকর্তারা পূজোর আগেই রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু তার পরেও রাস্তা সংস্কার না হওয়ায় তারা এই পদযাত্রার ডাক দিয়েছেন বলে ও জানালেন রায়পুর এরিয়া কমিটির সম্পাদক দীপক মন্ডল।।

Previous post

স্কুলের বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠানে বন্ধুদের গাছ উপহার দিলেন ডক্টর সমরেশ পন্ডিত মেয়ে শানায়ার জন্ম উপলক্ষে

Next post

প্রত্যন্ত গ্রামের শিবায়ন খেলায় এবার জেলা ছড়িয়ে রাজ্যস্তরে সুযোগ পাওয়ায় আনন্দিত রাজনগর ব্লক এলাকা

Post Comment

You May Have Missed