ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দির প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে ধিক্কার সভা বোলপুরে

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দির প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে ধিক্কার সভা বোলপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
আন্তর্জাতিক আইনে বলা হয়েছে একটি দেশ অন্য একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু শুক্রবার রাতের অন্ধকারে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং উনার সহধর্মিনী সিলিয়া ফ্লোরেন্স কে বন্দি করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এর প্রশাসন। সেই প্রেক্ষিতে রাশিয়া থেকে শুরু করে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ বহু দেশ আমেরিকা প্রশাসনের এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন। পাশাপাশি রাজ্যের মধ্যেও বিভিন্ন সংগঠন আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেছে। সেরূপ রবিবার সন্ধ্যায় বোলপুর রতন পল্লীতে বাম মনোভাবাপন্ন বেশ কিছু লোকজন জমায়েত হয়ে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দা এবং ধিক্কার জানাই। ধিক্কার পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন আমেরিকা প্রশাসনের মূল লক্ষ্য ভেনেজুয়েলার মধ্যে থাকা তেল সহ বিভিন্ন ধরনের খনিজসম্পদের দখল নেওয়া। ভেনেজুয়েলার মধ্যে যে পরিমাণ প্রাকৃতিক বা খনিজসম্পদ রয়েছে তাহা আরব দুনিয়ার থেকে বেশি। এই জন্য ঘৃণ্য চক্রান্ত করছে আমেরিকা সাম্রাজ্যবাদ। বক্তব্যের মাধ্যমে ভারত সরকারের কাছে দাবি করেন যে, আমেরিকা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এবং ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো। ধিক্কার সভায় উপস্থিত ছিলেন বাম মনোভাবাপন্ন শৈলেন মিশ্র, শুভ্র নীল দত্ত, মৃত্যুঞ্জয় ঘোষ, পিযুষ মুখার্জি প্রমুখ ব্যক্তিবর্গ।

Post Comment

You May Have Missed