আনন্দধারার বার্ষিক অনুষ্ঠান আনন্দোৎসব ২৬

আনন্দধারার বার্ষিক অনুষ্ঠান আনন্দোৎসব ২৬

সেখ সামসুদ্দিন, ৪ জানুয়ারিঃ মেমারি শহরের ছেলে সৈকত চোঙদার পরিচালিত নৃত্য সংস্থা আনন্দধারার পঞ্চদশতম বার্ষিক অনুষ্ঠান আনন্দোৎসব ২৬ আয়োজিত হয় মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে। এদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন মমতা শঙ্কর নৃত্য গ্রুপের নিতাই সেট এবং নৃত্যশিল্পী ডঃ অর্কদীপ চ্যাটার্জী। এদিন চারটি পর্বে অনুষ্ঠান করা হয়। উদ্বোধনী পর্বে শাস্ত্রীয় নৃত্য, অতিথিবর্গের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন এবং ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সূচনা ও প্রথম পর্ব শেষ করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্বে রবীন্দ্রনৃত্য, নজরুল গানে নৃত্য অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি ইত্যাদির ওপর শ্রদ্ধাঞ্জলি নৃত্য পরিবেশিত হয় এবং শেষ পর্বে চিত্রাঙ্গদা রবীন্দ্র নৃত্যনাট্য পরিবেশিত। প্রেক্ষাগৃহে দর্শক আসন ছিল পূর্ণ ও এদিনের মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন। আনন্দধারার কর্ণধার মিনতি চোঙদার বলেন ছেলেমেয়েদের নৃত্যের মাধ্যমে প্রকৃত অর্থে মানুষ করার চেষ্টা করে যাচ্ছি।

Previous post

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দির প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে ধিক্কার সভা বোলপুরে

Next post

এসইটি এবং এসআইটিইইই ২০২৬-এর মাধ্যমে স্নাতক প্রোগ্রামগুলির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি)

Post Comment

You May Have Missed