ব্রেকস ইন্ডিয়া লঞ্চ করল রেভিয়া হাই-পারফরম্যান্স ক্লাচ

ব্রেকস ইন্ডিয়া লঞ্চ করল রেভিয়া হাই-পারফরম্যান্স ক্লাচ

কলকাতা, ৫ জানুয়ারি ২০২৬: ব্রেকস ইন্ডিয়া আজ তাদের মোবিলিটি সলিউশন পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে রেভিয়া হাই-পারফরম্যান্স ক্লাচ লঞ্চ করল। ভারতে বাণিজ্যিক যানবাহন, ট্রাক ও বাসের বৈচিত্র্যময় এবং কঠিন ড্রাইভিং পরিস্থিতির চাহিদা পূরণের লক্ষ্যে এই ক্লাসগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

প্রিমিয়াম ফ্রিকশন উপাদান এবং শক্তিশালী স্প্রিং প্রযুক্তি ব্যবহারে নির্মিত রেভিয়া ক্লাচগুলি ভারী বোঝা বহন, খাড়া চড়াই, ঘন শহুরে যানজট এবং দীর্ঘ দূরত্বের অপারেশনে ও নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। উন্নত তাপ অপচয় ক্ষমতা ও ধারাবাহিক শক্তি সঞ্চালনের মাধ্যমে এগুলি দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে এবং ক্ষয় কমিয়ে পরিষেবা জীবন বাড়ায়। এর ফলে ফ্লিট অপারেটরদের ডাউনটাইম ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমে এবং সামগ্রিক যানবাহনের দক্ষতা বৃদ্ধি পায়।

ব্রেকস ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আফটার মার্কেট বিজনেস ইউনিটের প্রধান এস. সুজিত নায়েক বলেন, “রেভিয়া ক্লাচ প্লেটের মাধ্যমে ব্রেকস ইন্ডিয়া চাকার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ পণ্যসমূহ অন্তর্ভুক্ত করার আমাদের কৌশলে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। ব্রেক সিস্টেম থেকে শুরু করে ক্লাচ পর্যন্ত, আমরা ভারতের জন্য সম্পূর্ণ মোবিলিটি সলিউশন দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করছি। দীর্ঘদিন ধরে আমরা একটি গাড়িকে থামানোর জন্য পরিচিত ছিলাম; এখন সেই একই বিশ্বাস ও দক্ষতাকে গাড়ি কে চালিত করার ক্ষেত্রে ও প্রসারিত করছি।”

রেভিয়া ক্লাচ এর প্রধান বৈশিষ্ট্য

• মসৃণ সংযোগ ও বিচ্ছিন্ন করণ
• উচ্চ টর্ক ট্রান্সমিশন দক্ষতা
• দীর্ঘস্থায়িত্ব ও উন্নত পারফরম্যান্স
• চমৎকার তাপ প্রতিরোধ ক্ষমতা
• ওইএম মান পূরণে নির্মিত

নিরাপত্তা-সংবেদনশীল অটোমোটিভ সিস্টেম কয়েক দশকের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি রেভিয়া ক্লাচ, ভারতীয় বাজারের জন্য নির্ভরযোগ্য ও উচ্চ মানের উপাদান সরবরাহের ব্রেকস ইন্ডিয়ার প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।

About Brakes India
Brakes India is a leading supplier of mobility solutions and ferrous castings, catering to passenger, commercial vehicles, and tractors. Founded in 1962, its revenues exceed ₹7,550 crores ($910M USD),

and it combines a legacy of excellence under the TSF Group with pioneering innovation in mechanical, electrical, and software system design. Equipped with state-of-the-art testing facilities and a global-standard high-speed test track, the company partners with global OEMs for hydraulic and pneumatic braking systems. Brakes India’s renowned iron foundry, with a capacity exceeding 200,000 tons, exports safety-critical castings and was among the first certified green casting foundries. A pioneer in sustainability, it was also an early recipient of the prestigious Deming Application Prize. Its trusted brands TVS-Girling, TVS-Apache, TVS-Sprinter and Revia are leading names in their respective aftermarket segments. Brakes India is part of the TSF Group Company. With its heritage dating back to 1911, the TSF group’s interests span the automotive and financial services sectors. Companies promoted by the TSF group have combined revenue of more than ₹30,000 crores, 42,000 employees, 1,200 branches, and 36 factories.

Previous post

এসইটি এবং এসআইটিইইই ২০২৬-এর মাধ্যমে স্নাতক প্রোগ্রামগুলির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি)

Next post

ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড (পিপিএল ইন্ডিয়া) শব্দ রেকর্ডিংয়ের অননুমোদিত প্রকাশ্য প্রদর্শনের জন্য স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করার আদেশ লাভ করেছে।

Post Comment

You May Have Missed