মা হলেন সোনালী খাতুন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে।
মা হলেন সোনালী খাতুন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে।
রামপুরহাট, তথাগত চক্রবর্তী,রবিবার হঠাৎ হঠাৎ প্রসব যন্ত্রণা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ থেকে আশা বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। গত বছর জুলাই মাসে সোনালী ও তার স্বামী এবং নাবালক ছেলে সহ আরো তিনজন কে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় তৃণমূল সরকারের সাথে আইনি লড়াই। বিভিন্ন আদালতে ঘোরাঘুরির পর বাংলাদেশ বাংলাদেশ আদালত শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয় তাদের সকলকে। জামিন পেলেও শুধুমাত্র দেশে ফেরার অনুমতি ছিল না তাদের। শুধু সোনালী খাতুন সন্তান সম্ভাবা হওয়াই ও তার নাবালক সন্তানকে বাড়ি ফেরার অনুমতি দেন। কর্মসূত্রে তারা দিল্লিতে থাকবেন। আজ পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী খাতুন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে নবজাতক এবং প্রসূতিকে দেখতে যান রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। অপরদিকে আজ অর্থাৎ সোমবার রামপুরহাট এর বিনোদপুর মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি তারাপ ীঠে নেমে মন্দিরে পূজো দিয়ে তারপর সবার তলে আসবেন এবং জানা যায় তিনি রামপুরহাট মেডিকেল কলেজে গিয়ে দেখা করবেন সোনালী খাতুনকে। শুনে পরিবারের লোকজন খুব খুশি ছাড়াও পরিবারের লোকজন জানাই মা ও তার সন্তান দুজনেই সুস্থ রয়েছে।



Post Comment