সাতপাট্টা দেমুশন্যা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলন উৎসব উদযাপন।

সাতপাট্টা দেমুশন্যা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলন উৎসব উদযাপন।

শুভ দীপ মন্ডল বাঁকুড়া:- বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জঙ্গলমহলের রাইপুর ব্লকের সাত পাট্টা দেমুসন্যা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ও পুনর্মিলন উৎসব এর সূচনা হলো আজ। প্রদীপ প্রজ্জ্বলন ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুদীপ পোড়েল
অতিরিক্ত সচিব, পশ্চিমবঙ্গ সরকার; বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক—উপস্থিত ছিলেন শ্রী রাজকুমার সিংহ সদস্য, বাঁকুড়া জেলা পরিষদ।শ্রী মৃত্যুঞ্জয় মুর্মু
বিধায়ক, রাইপুর বিধানসভা,
শ্রীমতী পদ্মিনী মুর্মু সভাপতি, রাইপুর পঞ্চায়েত সমিতি,শ্রী সঞ্জয় মন্ডল,সহকারী সভাপতি, রাইপুর পঞ্চায়েত সমিতি,শ্রীমতী দুর্গারানি কুম্ভকার
প্রধান, মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েত, শ্রী ড. অরবিন্দ চট্টোপাধ্যায়
অধ্যাপক ও গবেষক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়,শ্রী জগবন্ধু মাহাত
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক,শ্রী প্রসেনজিৎ মল্লিক
অবর বিদ্যালয়পরিদর্শক, রাইপুর দক্ষিণ চক্র। শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল ও পরীক্ষিত কামিল্যা ,শ্রী সজলকান্তি মন্ডল
প্রাক্তন প্রধান শিক্ষক, সাতপাট্টা দেমুশন্যা উচ্চ বিদ্যালয়
ও বর্তমান প্রধান শিক্ষক, লবনহ্রদ বিদ্যাপীঠ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।চার দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলন উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক গবেষক ডঃ অরবিন্দ চট্টোপাধ্যায় বলেন এই সাত পাট্টা এলাকার ইতিহাস রয়েছে ইংরেজ আমলের আগেও এই সাত পাট্টা এলাকায় মানুষজনের মধ্যে একটা সংস্কৃতি ছিল। উৎসব কমিটির সভাপতি সুশোভন মন্ডল ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুমনা দে বলেন এলাকার মানুষের সহযোগিতায় বিদ্যালয়টি গড়ে উঠেছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে। গুটি গুটি পায়ে ৫০ বছরে পদার্পণ করার পর সুবর্ণ জয়ন্তী উৎসবে সকলের সার্বিক সহযোগিতায় চার দিনের অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচি রয়েছে। রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্ত দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উৎসব উপলক্ষে আজ সাত পাট্টা দেমুসন্যা গ্রাম এলাকার আট হাজারেরও বেশি মানুষ দুপুরের পংক্তি ভোজে শামিল হয়ে খাবার গ্রহণ করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী কোয়েনা কামিল্যা।

Post Comment

You May Have Missed