কলকাতায় আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাইপুরে।

কলকাতায় আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাইপুরে।


সাধন মন্ডল বাঁকুড়া:-আইপ্যাক এর কার্যালয় ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনয়ের বাড়িতে ই ডি অভিযানের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পিছিয়ে নেই জঙ্গলমহলের রাইপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডিরঅভিযানের ডাক দিয়েছেন আগামীকাল কলকাতায় প্রতিবাদ মিছিল সংঘটিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দেবেন। আজ এই অভিযানের বিরুদ্ধে সর্বত্র দলীয় কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আজ রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয় প্রতিবাদ মিছিলটি রাইপুর বাজার পরিক্রমা করে সবুজ বাজার চৌমাথায় এসে শেষ হয়। এখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় কেন্দ্রীয় সরকারের এই আক্রোশের প্রতিবাদে তীব্র বক্তব্য রাখেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত সহ দলীয় নেতৃত্ব।

Post Comment

You May Have Missed