তারাপীঠে ও লোহাপুরে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল তুলে দিলেন নিজের সাংসদ তহবিল থেকে সংসদ শতাব্দী রায়।

তারাপীঠে ও লোহাপুরে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল তুলে দিলেন নিজের সাংসদ তহবিল থেকে সংসদ শতাব্দী রায়।

নলহাটি, তথাগত চক্রবর্তী,বীরভূমের রামপুরহাট দুই নম্বর ব্লকের তারাপীঠে ও নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তার সাংসদ এলাকার উন্নয়ন তহবিল থেকে এই উপভোক্তাদের হাতে এগুলি তুলে দেন। দুই জায়গায় মোট ১২০ জনের হাতে তুলে দেওয়া হয় এই সরঞ্জাম গুলি।অনেকের নাম নথিভুক্ত না হওয়ার জন্য তাদেরকে ভবিষ্যতে আবার এরকম অনুষ্ঠান করে ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তাদের ব্যবহৃত সরঞ্জাম আবার দেওয়া হবে। তবে একটা অনুরোধ একই ব্যক্তির দুবার করে নাম লিখিয়ে এই সরজ্ঞাম না নিয়ে অপর আরেকজনকে পাবার জন্য বঞ্চিত করবেন না আবেদন জানান তিনি। চাই যারা পেয়েছেন তারা পুনরায় আর নাম লেখাবেন না অযথা নষ্ট হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার তবে যারা পায়নি অর্থাৎ নতুন করে পাবে তারা পেলে আমি খুব খুব খুশি হব। এছাড়াও অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা থেকে ঘুরে গেলেন এতে নির্বাচনে কর্মীদের কতটা কি প্রভাব পড়বে জেলায়, প্রশ্নের উত্তরে তিনি জানান ইলেকশন আসছে বলে এখন থেকেই ইলেকশনের কাজ শুরু হয়ে গেছে, সারা বছরই আমাদের কর্মীরা মানুষের পাশে থাকে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই গেছেন তিনি আরো কয়েকবার বীরভূমে আসবেন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় কে কর্মীরা দেখলে আরো উজ্জীবিত হয়। তারাপীঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতির সুকুমার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা ও নলহাটি ২ ব্লকের লোহাপুরে উপস্থিত ছিলেন ফাইভ ম্যান কমিটির সদস্যরা ও অন্যান্য নেতৃত্বরা।

Previous post

হাম্পের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী, ঘটনায় পদিমপুর হাম্পের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী,

Next post

কাটোয়ায় কৃষকদের একাধিক দাবিতে কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি

Post Comment

You May Have Missed