কাটোয়ায় কৃষকদের একাধিক দাবিতে কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি

কাটোয়ায় কৃষকদের একাধিক দাবিতে কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি


পুলকেশ ভট্টাচার্য্য
কাটোয়া:


সারা ভারত কৃষক সভা, কাটোয়া ১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার কাটোয়া ১ নম্বর ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে কৃষকদের একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে কৃষকদের পক্ষ থেকে জানানো হয়, চলতি মরশুমে ধান সংগ্রহের ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা ও অনিয়ম চলছে। বিশেষ করে ইচ্ছুক কৃষকদের কাছ থেকে যথাযথভাবে ধান সংগ্রহ করা হচ্ছে না। দ্রুত ধান সংগ্রহের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলারও দাবি জানানো হয়।
এছাড়াও ফসলের গুণমান বিচারের নামে হয়রানি বন্ধ করা, প্রকৃত কৃষক ছাড়া অন্য কারও কাছ থেকে ধান সংগ্রহ না করার দাবি তোলা হয়। কৃষকের ফসলের মূল্য প্রদান ক্ষেত্রে কোনো রকম দেরি না করে দ্রুত মিটিয়ে দেওয়ার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
ধানের ট্রি ও অ্যানালিসিসের নামে কৃষকদের কাছ থেকে বাড়তি টাকা বা ধান নেওয়া বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি পাটদার, বর্গাদার ও ভাগচাষিদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা এবং তাঁদের নাম কৃষকবন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সারের কালোবাজারি বন্ধ করা, সমবায় সমিতির মাধ্যমে সার বিক্রির ব্যবস্থা করা এবং বীজ ও কীটনাশক সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।
কৃষকদের বক্তব্য, তাঁদের ন্যায্য অধিকার আদায়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। দাবিগুলি বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন তাঁরা।

Previous post

তারাপীঠে ও লোহাপুরে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল তুলে দিলেন নিজের সাংসদ তহবিল থেকে সংসদ শতাব্দী রায়।

Next post

গাজীপুর পঞ্চায়েতে আন্তর্জাতিক শিশু সভায় পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক আলোচনা

Post Comment

You May Have Missed