স্মার্ট ক্লাস রুম ও সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন
স্মার্ট ক্লাস রুম ও সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ১০ জানুয়ারিঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ে স্মার্ট ক্লাস রুম ও সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক অচিন্ত্য কুমার চ্যাটার্জী, পরিচালন কমিটির সদস্য বিধান রায় ও দীনবন্ধু পাল, প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় ও ব্যবস্থাপনায় বিদ্যালয়ে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরি দপ্তরের আর্থিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় স্মার্ট ক্লাসরুম করে দেওয়া হয় বলে জানান প্রধান শিক্ষক। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হওয়ার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্টিত হয়ে স্কুল সহ নিজের এলাকায় সুনাম অর্জন করার আহ্বান জানান।



Post Comment