অবিলম্বে বাতিস্তম্ভ নির্মাণের দাবি ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর

অবিলম্বে বাতিস্তম্ভ নির্মাণের দাবি ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর


সাধন মন্ডল বাঁকুড়া:—
রাইপুর সবুজ বাজার এলাকায় সিধু কানুর আবক্ষ মূর্তির পাশে একটি উচ্চ বাতিস্তম্ভ নির্মাণের জন্য গর্ত খোঁড়া হয়েছিল প্রায় একমাস আগে কিন্তু সেই কাজ অতি নিম্নমানের হচ্ছিল বলে অভিযোগ করে স্থানীয়রা কাজে বাধা দেন ফলে কাজ বন্ধ থাকে।। তাদের দাবি সরকারি নিয়ম মেনে বাতিস্তম্ভ নির্মাণের কাজ হোক। বাইশে ডিসেম্বর আদিবাসী ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। রাইপুর ।এই উপলক্ষে রাইপুর বাজার এলাকার পণ্ডিত রঘুনাথ মুরমু ও সিধু কানুর মূর্তিতে মাল্য দান করা হয় । সিধু কানু মূর্তির পাশে বিপদজনকভাবে গর্ত খোড়া থাকলেও সাবধানতার সাথে মাল্যদান পর্ব সারেন কর্মকর্তারা। তারা এই অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট ঠিকাদার সহ প্রশাসনের কাছে এই গর্তটি বন্ধ করার আবেদন জানিয়েছিল কিন্তু আজ পর্যন্ত তার কোন সমাধান না হওয়ায় সংগঠনের পক্ষ থেকে একটি সচেতনতার পোস্টার সিধু কানু মূর্তির পাদদেশে ও সবুজ বাজার চৌমাথায় উচ্চ বাতিস্তম্ভের পাশে লাগানো হয়েছে। অবিলম্বে সঠিকভাবে কাজ করে সিধু কানু মূর্তির পাশের গর্ত বুজিয়ে ফেলা না হলে বৃহত্তর আন্দোলনের কথা বলা হয়েছে। এসোসিয়েশনের সম্পাদক দিলীপ মুরমু সদস্য অর্ক মান্ডি, বিপ্লব সরেনরা বলেন আমরা এ বিষয়ে এর আগেও প্রশাসনকে জানিয়েছিলাম এবার পোস্টারের মাধ্যমে সতর্ক করলাম যদি কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

Post Comment

You May Have Missed