সাত পাট্টা দেমুসন্যা উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবির।
সাত পাট্টা দেমুসন্যা উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:–জঙ্গলমহলের রাইপুর ব্লকের সাতপাট্টা দেমুশন্যা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন উৎসব উপলক্ষে আজ অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে ১৬ জন মহিলা সহ মোট ৭৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন ।রক্তগুলি সংগ্রহ করেন ওন্দা সুপার স্পেশালিটি হসপিটাল এর ব্লাড ব্যাংক। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজ কুমার সিংহ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুমনা সেন বলেন বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরেই ভেবেছিলাম সুবর্ণ জয়ন্তী বর্ষটি সুন্দরভাবে পালন করার সেই মতো প্রশাসনের আধিকারিকবৃন্দ ও অভিভাবকদের নিয়ে বিদ্যালয় পরিচালন কমিটির বিশেষ সভা ডাকি তাতে চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করার সিদ্ধান্ত হয়। সকলের সার্বিক সহযোগিতায় উৎসব চলছে। সকলেই এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের বিদ্যালয়ের মানের শ্রীবৃদ্ধি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।



Post Comment