।জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা ।

।জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা ।


সাধন মন্ডল বাঁকুড়া:-
মেরা যুব ভারতের উদ্যোগে এবং গান্ধী বিচার পরিষদ বাঁকুড়ার পরিচালনায় নয় ও দশই জানুয়ারি ২০২৬ বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দানে জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডা: সুভাষ সরকার। আনুষ্ঠানিক উদ্বোধন করে উদ্বোধক এই ধরনের অনুষ্ঠান সংঘটিত করার জন্য উদ্যোক্তা এবং পরিচালকমন্ডলীকে অসংখ্য ধন্যবাদ জানান এবং উপস্থিত প্রতিযোগীদের প্রতি তার শুভেচ্ছা বার্তা দেন।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব আধিকারিক শ্রীমতি অন্বেষা ভট্টাচার্য, বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক শ্রী বিপ্রদাস মিদ্যা, এক্সপ্লোরেশন নেচার একাডেমির সম্পাদক গৌতম মুখার্জি, আমরা সবাই একসাথের সম্পাদক শ্রী সমীরণ সেনগুপ্ত, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শ্রী ভজন দত্ত, বিশিষ্ট বাচিক শিল্পী ও সংকল্প সংস্হার কর্ণধার শ্রীমতি শ্যামলী দাস, গান্ধী বিচারক পরিষদের সম্পাদক শ্রী কল্যাণ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শপথ বাক্য পাঠ,মশাল দৌড়ের পর প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলাদের ২০০ মিটার দৌড় দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।পুরুষদের স্লো সাইকেল রেস, মহিলাদের ব্যাডমিন্টন এবং দলগত বিভাগে মহিলাদের এবং পুরুষদের ফুটবল প্রতিযোগিতা ছিল। বাঁকুড়া জেলার মোট ১৭টি ব্লক থেকে ২৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে চিফ স্পোর্টস অফিসিয়াল হিসেবে ছিলেন স্বনামধন্য ক্রীড়া অধ্যাপক ডঃ তরুণ চ্যাটার্জী।প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের ট্রফি ও মেডেল দেওয়া ছাড়াও সব প্রতিযোগীকে শংসাপত্র প্রদান করা হয় এবং দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্হা করা হয়।

Post Comment

You May Have Missed