মকর সংক্রান্তি উপলক্ষ্যে কলকাতা পোস্তা অঞ্চলে অমিত কুমার গুপ্তার উদ্যোগে মহাভোগের আয়োজন

মকর সংক্রান্তি উপলক্ষ্যে কলকাতা পোস্তা অঞ্চলে অমিত কুমার গুপ্তার উদ্যোগে মহাভোগের আয়োজন

রাজকুমার দাস

তারা মায়ের মন্দিরে পুজোর মাধ্যমে মকর সংক্রান্তি উপলক্ষ্যে১৫ই জানুয়ারি পোস্তা অঞ্চলের বাবাসীয়িক দের সমবেত প্রয়াসে অমিত কুমার গুপ্তার নেতৃত্বে বিশাল মহাভোগের আয়োজন করা হয়,যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করেন।খিচুড়ি তরকারি বেগুনি চাটনি পাঁপড় দই সহ মহাভোগ গ্রহণ করেন দুই হাজারের বেশি মানুষ।
অমিতকুমার গুপ্তা জানান দীর্ঘ আট বছর ধরে এই সেবা চলে আসছে মায়ের আশীর্বাদে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সঞ্জয় বক্সী,স্মিতা বক্সী সহ মনোজ কুমার গুপ্তা প্রমুখরা।এই সুন্দর অনুষ্ঠানে সকলে ভোগ গ্রহণ করে বেশ খুশি।

Post Comment

You May Have Missed