২৬ তম শ্রীরামপুর কৃষি লোকসংস্কৃতি আঞ্চলিক হস্তশিল্প প্রানীসম্পদ ও আদিবাসী মেলা।
২৬ তম শ্রীরামপুর কৃষি লোকসংস্কৃতি আন্চলিক হস্তশিল্প প্রানীসম্পদ ও আদিবাসী মেলা।
দীপঙ্কর চক্রবর্ত্তী– পূর্বস্হলী
পূর্বস্হলী ১ নং ব্লকের শ্রীরামপুর তরুন সংঘ,ইউনাইটেড স্কুল ও যুবসংঘ এই তিনটি মাঠে ২৬ তম কৃষি লোকসংস্কৃতি আন্চলিক হস্তশিল্প প্রানীসম্পদ ও আদিবাসী মেলা শুরু হয়েছে স্বামী বিবেকানন্দর জন্মদিনে।সোমবার যুবদিবসে বিকেলে দীর্ঘ ও বর্নাঢ্য এই শোভাযাত্রা ছিল দেখার মত।বিকেলে ৭ দিনের এই মেলা উদ্বোধন করেন মেলার উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,অভিনেত্রী শ্রাবন্তী,পূর্ববর্ধমান জেলা শাসক,কালনা মহকুমা শাসক,ব্লক বিডিও সহ অন্যান্য আধিকারিকগন। এই মেলার পক্ষ থেকে যুথিকা দেবনাথ,প্রসেনজিৎ সরকার,শঙ্কু গোশ্বামী, চন্দন বসাক,তপন বৈরাগ্য জানালেন প্রতিদিন মেলায় আসাম,উড়িষ্যা,পান্জাব,হিমাচল প্রদেশ,রসজস্হান,উত্তরপ্রদেশ,মহারাষ্ট্র,ছত্রিশগড়ের, পশ্চিমবজ্ঞের,হরিয়ানা নাচ,গান মন্চস্হ হয়।বহিরাগত ও স্হানীয় শিল্পীদেরও সুযোগ দেওয়া হয় নাচ,গান,আবৃত্তি,ছবি আঁকায়।প্রতিদিন অসংগঠিত শ্রমিক,সুসংহত শিশুবিকাশ, স্বনির্ভরতা,মৎস ও প্রানী সম্পদ,কৃষি,হস্তশিল্প আদিবাসী ও প্রানী সম্পদ নিয়ে শিবির ও আলোচনা,সচেতনতা শিবির হয়।ছিল প্রায় দুই শত বিভিন্ন জেলার কবিদের নিয়ে স্বরচিত কবিতা পাঠের আসর,কীর্তন,পালাগান,ও যাত্রা অভিনয়।রক্তদান, চক্ষু ও স্বাস্হ্য পরিক্ষা শিবির হয়।কৃতি ও গুনী ব্যাক্তি ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।হয় আদিবাসী মেলা,ক্রীড়া প্রতিযোগীতা।মেলার শেষ দিন কৃষি বিষয়ক,হস্ত,ফল,ফুল সহ বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার দেওয়া হয়।



Post Comment