ভদ্রপুরে ব্যাটে ২০২৬ খেলা হবে বলে বল মেরে ছক্কা মারলেন বিধায়ক
ভদ্রপুরে ব্যাটে ২০২৬ খেলা হবে বলে বল মেরে ছক্কা মারলেন বিধায়ক
নলহাটি, তথাগত চক্রবর্তী, হাঁসন বিধানসভার নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভদ্রপুর , রায়পুর গ্রাম সহ আরো অনান্য গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বাংলা মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা নিয়ে বিরোধীদের সমস্ত কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় উন্নয়নের সংলাপ নামে কর্মসূচি সারছেন তৃণমূল নেতৃত্বরা। শুরুতেই মা কুল্লরা মন্দিরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাংলার সকল মানুষের সুস্থতা কামনা করে পুজোর দেন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী ও মহিলা জেলা সভানেত্রী সাহারা মন্ডল খাতুন সহ আরো অনান্য নেতৃত্বরা। পুজো সেরে পাড়ার মোড়ের মাথায় ক্রিকেট খেলছিলো পাড়ার যুবকরা। বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী ব্যাট হাতে ২০২৬ খেলা হবে বলে বল মেরে ছক্কা মারলেন।উপস্থিত ছিলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির অন্যতম দুই সদস্য আবু জাহের রানা ও শুভাশিস ভট্টাচার্য, ব্লক মহিলা সভানেত্রী চন্দ্রানী দত্ত,BERS আব্দুস সালাম, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ ব্লক ও অঞ্চলের আরো অনান্য নেতৃত্বরা। কোথাও উন্নয়নের বার্তা নিয়ে গ্রামে গ্রামে মিছিল, কোথাও পথসভায় দারিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষী ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী সহ আরো কি কি উন্নয়ন হয়েছে সেই সব খতিয়ান তুলে ধরেন। বিধায়ক বলেন বিজেপির SIR নামক যে চক্রান্ত চুরান্ত অব্যাবস্থা, দুই মাসের নাম করে দুই বছর সময় লাগাচ্ছে । সামান্য নামের একটু বানান ভুল, সেগুলো তো সঠিক তথ্য প্রমাণ দেখে সহজেই ঠিক করে দেওয়া যায়। এর ফলে সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে ও বহু জনের আদো ভোটার তালিকায় নাম থাকবেতো এই আতঙ্কে মৃত্যুও ঘটছে। বিজেপির এই নোংরা রাজনীতি ও চক্রান্তের জবাব সাধারণ মানুষ ২০২৬-এ বিধানসভা ভোটের ইভিএমে দেবে। অপরদিকে জেলা মহিলা সভানেত্রী সাহারা মন্ডল খাতুন বক্তব্য রাখতে গিয়ে বলেন লক্ষী ভান্ডার এর যে টাকা আপনারা পান তার থেকে 10 টাকা করে সরিয়ে রাখবেন ২০২৬-এ র নির্বাচনের দিন ঠিক হলেই সেদিন দশ টাকা করে টোটো ভাড়া দিয়ে সকাল সকাল বুথে গিয়ে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো বিজেপিকে পরাস্ত করতে তৃণমূলের বোতাম টিপে ভোট দিয়ে জয়ী করবেন। ব্লকের ফাইভ ম্যান কমিটির অন্যতম সদস্য আবু জাহের রানা বলেন কুচক্রিকারি বিজেপি যতই কর হামলা আবার জিতবে বাংলা। রায়পুর গ্রামে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বিজেপি ও সিপিএম ছেড়ে ৫০ জন কর্মী আজ তৃণমূলে যোগদান করেন।



Post Comment