আদিবাসী সমাজের তর্পণ দামোদর নদে
আদিবাসী সমাজের তর্পণ দামোদর নদে
সেখ সামসুদ্দিন, ১৫ জানুয়ারিঃ আম বাঙালি ভারতীয়দের কাছে যেমন মা গঙ্গার স্থান, তাঁর জলের পবিত্রতা, তাঁকে যেমন দেবী রূপে পুজো করা হয়। এমনকি কেউ মারা গেলে তাঁর আত্মার সদগতির জন্য গঙ্গাতেই আমরা অস্থি বিসর্জন করি। ঠিক তেমনই আদবাসী সমাজের কাছে একই গুরুত্ব দামোদর নদের। আজকের এই মাঘ মাসের ১ তারিখে মকর সংক্রান্তি উপলক্ষ্যে আদিবাসী সমাজ পূর্ব বর্ধমানের জামালপুরে পুলমাথা সংলগ্ন দামোদরের তেলকুপি ঘাটে তাঁদের অস্থি বিসর্জন, পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পুণ্যস্নান করেন। এই উপলক্ষ্যে এখানে আজ লক্ষাধিক আদিবাসী সমাজের মানুষের সমাগম হয়। বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজ মানুষ এখানে এসে পূণ্য স্নান করেন। এই উপলক্ষ্যে এখানে মেলাও বসে এই পূণ্য দিনে আজ এখানে আসেন জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন। ছিলেন ব্লকের বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জেলা পরিষদের সদস্য শোভা দে।আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা। ছিলেন আদিবাসী সমাজের মাথা বিভিন্ন মাজি বাবারা। আদিবাসীদের এই অনুষ্ঠান উপলক্ষ্যে আঁটোসাঁটো পুলিশি ব্যবস্থা ছিল। গাড়ি রাখার জন্য একাধিক পার্কিং ব্যবস্থা করা হয়। কোনো মানুষের যাতে সামান্যতম অসুবিধা না হয় তার জন্য তৎপর ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও জামালপুর থানা।



Post Comment