নানান দু:সাহসিক খেলায় জমজমাট অজন্তা সার্কাস 

নানান দু:সাহসিক খেলায় জমজমাট অজন্তা সার্কাস 

মোল্লা জসিমউদ্দিন, 

বিভিন্ন প্রতিবন্ধকতার পথ পেরিয়ে সগৌরবে কলকাতার পার্ক সার্কাসে চলছে অজন্তা সার্কাস।পরিবেশ প্রশ্ন কে সামনে রেখে এই সার্কাস হবে কিনা? তা নিয়ে কলকাতা হাইকোর্টে দফায় দফায় চলেছে শুনানি। রাজ্যের উচ্চ আদালত শর্তসাপেক্ষে এরপর অনুমতি দেয়। টানা ৫০ বছরের বেশি সময় দেশবাসীকে বিনোদন দিয়ে গেছে এই সার্কাস কর্তৃপক্ষ। তবে পশু – পাখিদের খেলা দেখানো নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সার্কাসে জনসমাগম ক্রমশ নিম্নমুখী। সেইজায়গায় দাড়িয়ে নিজেদের অস্তিত্ব টিকে থাকার লড়াই দিনের পর দিন কঠিনতর হয়ে উঠছে সার্কাস শিল্পীদের কাছে। ঠিক এই পরিস্থিতিতে পার্ক সার্কাসে চলছে অজন্তা সার্কাস। প্রত্যেহ দুপুর ১ টা, বিকেল ৪ টে এবং সন্ধে ৭ টা তে চলছে তিনঘণ্টা ব্যাপি শো।আট থেকে আশি সবাই কে বিনোদন জোগাতে সদা প্রস্তুত দেশ বিদেশ থেকে আসা অভিজ্ঞ শিল্পীরা।নানান দু:সাহসিক খেলায় জমজমাট। বেশ কয়েক টি খেলা দেখে মনে হবে এ যেন ম্যাজিক! মোবাইল আসক্তিতে যখন ক্ষুদে মন বিষাক্ত, তখন কি সার্কাস উপভোগ করে সেই মন কে একটু নিংড়ে নেওয়া যায় না?  জানা গেছে পার্ক সার্কাসে অজন্তা সার্কাস চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। 

Previous post

।। বসিরহাট সাত্ত্বিকের উদ্যোগে বসিরহাটে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ।।

Next post

জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকে উন্নয়নের পাঁচালী প্রচারে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রাজকুমার সিংহ।

Post Comment

You May Have Missed